চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো রাজধানীর অবস্থাও কি ৫ বছর ধরে জলাবদ্ধ রাস্তার মতো হবে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:03 অপরাহ্ন 13, জুলাই 2017
in সম্পাদকীয়
A A
বৃষ্টি

বর্ষা মৌসুম শুরু হলেই রাজধানীতে জলাবদ্ধতা নতুন কিছু না। বরাবরই গণমাধ্যমের হেডলাইন আর সামাজিক মাধ্যমের ট্রল-সমালোচনার বিষয়বস্তু রাজধানীর জলাবদ্ধতা। বৃষ্টি নামলে ডুবে যাচ্ছে প্রায় পুরো নগরী, আবার ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে দেখা দিয়েছে জনগণের কাছে। তবে অন্য একটি পরিস্থিতি দেখা গেছে গণমাধ্যমে। গত দীর্ঘ ৫ বছর টানা সময় রাজধানীর যাত্রাবাড়ির একটি এলাকায় দুই কিলোমিটার রাস্তা পানির নীচে আছে। রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাজার থেকে মোহাম্মদবাগ এলাকায় এই অবস্থা দেখতে পাওয়া গেছে। স্যুয়ারেজ লাইন সংস্কারের অভাবে এখান থেকে পানি সরছে না গুণে গুণে ৬০ মাস। দুই দিনের বৃষ্টিতে অবস্থার আরেকটু অবনতি হয়েছে যা হালকা বা ভারী বৃষ্টির পর নিয়মিত ঘটনা। এই সড়ক দিয়ে যেসব যানবাহন চলে তাদের চলতে হয় চরম ঝুঁকির মধ্যে দিয়ে। রাস্তার দুপাশের ফুটপাত দিয়েও চলার উপায় নেই। রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা লাটে উঠেছে, স্কুল-কলেজে যেতে ভুগতে হচ্ছে জনগণকে। জনপ্রতিনিধিরাও নির্বিকার ও অকর্মার ভূমিকা পালন করে চলেছে। বিষয়টি খুবই উদ্বেগজনক বলে আমরা মনে করি। যে হারে খাল-নদী পথ দখল ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তাতে ধীরে ধীরে যাত্রাবাড়ির ওই এলাকার মতো পুরো রাজধানী একটি চরম জলাবদ্ধতার মুখে পড়তে পারে বলে আমাদের আশঙ্কা। স্যুয়ারেজ লাইন সংস্কার করে ওই এলাকার জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন এবং এই ধরণের পরিস্থিতি যেনো রাজধানীর অন্য কোনো এলাকায় না হয়, সে ব্যাপারে সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের আশাবাদ।

Previous Post

ফেসবুকের ‘ক্লোজ গ্রুপে’ মন্তব্যের দায়ে সহকর্মীর বিরুদ্ধে ঢাবি শিক্ষকের ৫৭ ধারায় মামলা

Next Post

এই ছবির মতোই চীনের সেই ‘বিদ্রোহী’ শিক্ষকের জীবন

Next Post
তিয়েনআনমেন স্কোয়ারে ট্যাংকবহরের সামনে জিয়াওবো

এই ছবির মতোই চীনের সেই 'বিদ্রোহী' শিক্ষকের জীবন

‘ভয়ংকর সুন্দর’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

অনিমেষ আইচের দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে ৪ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT