চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিমেষ আইচের দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে ৪ আগস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 13, জুলাই 2017
in বিনোদন
A A
‘ভয়ংকর সুন্দর’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

‘ভয়ংকর সুন্দর’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

এরই মধ্যে জানা হয়ে গেছে, আগামী ৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি। আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে তা জানানো হলো। আরটিভির সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অনিমেষ আইচ আর ছবির প্রতি শুভকামনা জানাতে আসেন সৈয়দ হাসান ইমাম, সংগীতশিল্পী মমতাজ, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার আসিফ ইকবাল, তৌকীর আহমেদ, ভাবনা, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, গিয়াস উদ্দিন সেলিম, দীপংকর দীপনসহ এ সময়ের কয়েকজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। ছিলেন

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। সহযোগী হিসেবে আছে আরটিভি।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এরই মধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে।

‘ভয়ংকর সুন্দর’ ছবির পোস্টার
‘ভয়ংকর সুন্দর’ ছবির পোস্টার

অনিমেষ আইচ বললেন, ‘আমার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। সবাইকে দেশের সিনেমার স্বার্থে পাশে থাকার অনুরোধ জানাই। আগে হলে গিয়ে সিনেমাটি দেখুন, তারপর আলোচনা-সমালোচনা করুন। আমি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সমালোচনার জন্যই প্রস্তুত।’

মমতাজ বলেন, ‘আমি সিনেমাটির জন্য একটি গান গেয়েছি। গানটি অনেক সুন্দর হয়েছে। যতদূর জানি আমাদের নিজস্ব ধারার গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। যা সবার ভালো লাগবে।’

ভাবনা বলেন, ‘অনিমেষের নাটকে অভিনয় করার সময় তার পরিচালনায় সিনেমাতে অভিনয় করার ইচ্ছে হতো। স্বপ্ন পূর্ণ হলো। আমার প্রথম সিনেমাতে এতো গুণী মানুষকে একসঙ্গে পেয়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের।’

‘ভয়ংকর সুন্দর’ ছবির ট্রেলার:

Tags: অনিমেষ আইচপরমব্রত চটোপাধ্যায়ভয়ংকর সুন্দরভাবনা
Previous Post

এই ছবির মতোই চীনের সেই ‘বিদ্রোহী’ শিক্ষকের জীবন

Next Post

আ স ম রবের বাসায় ‘ডিনার পার্টি’তে পুলিশের অভিযান

Next Post

আ স ম রবের বাসায় ‘ডিনার পার্টি’তে পুলিশের অভিযান

মোহাম্মদ জহির রায়হান

সেমিতেই আটকে গেলেন জহির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT