চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ তে মনিকা বেলুচ্চি: জন্মদিনে আলোচিত পাঁচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
তিনজন নারী বিভিন্ন পোশাক পরা, মনিকা বেলুচ্চি সহ, জন্মদিনের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বই দশকের শুরুতে সিনেমা জগতে এলেন ইতালীয় এক নারী। মোহনীয় সৌন্দর্য আর অভিনয় নৈপুণ্যের কারণে খুব অল্প সময়ে পশ্চিমা দর্শকদের মন পেয়ে গেলেন তিনি। ধীরে ধীরে বিশ্ব সিনেমার দর্শকদের কাছেই হয়ে উঠলেন পরিচিত।

বলছি ‘মালেনা’ খ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চির কথা। ৩০ সেপ্টেম্বর তার ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি ইতালির প্রত্যন্ত অঞ্চলের এক গ্রামে জন্ম গ্রহণ করেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, ১৯৯০ সালে সুযোগ পান টেলিভিশনে অভিনয়ের। সেই শুরু, এরপর সিনেমায় ডাক আসে তার। ইতালিয়ান সিনেমা দিয়ে শুরু হওয়ার এক বছরের মধ্যেই হলিউডের ছবিতেও সুযোগ করে নেন মনিকা। এর পর আর পিছনে তাকাতে হয়নি।

ক্যারিয়ারে নানা মাত্রার কাজ করেছেন মনিকা বেলুচ্চি। বৈচিত্র্যময় চরিত্র বেছে নিতে পছন্দ করেন তিনি। ২০১৫ সালে অভিনয় করেছিলেন হলিউডের জেমস বন্ড সিরিজের ছবি ‘স্পেকটার’ এ। প্রশংসিত হয়েছিলেন। গেল বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’। মুক্তির প্রতীক্ষায় আছে অন্তত তিনটি সিনেমা।

মনিকা বেলুচ্চি জন্মদিনে সুন্দর পোশাক ও ফুলের হেডগার্ল পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জন্মদিনে মনিকা বেলুচ্চির পাঁচটি আলোচিত সিনেমা সম্পর্কে জেনে নিতে পারেন পাঠক:

মালেনা: ২০০০ সালের ছবি ‘মালেনা।’ লুসিয়ানো ভিনসেনজনির গল্পে ছবিটি পরিচালনা করেছেন জুসেপ্পে তোর্নাতোরে। মালেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত। ‘মালেনা’ চরিত্রে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি। এই ছবিটিকে মনিকা বেলুচ্চির সেরা ছবি মনে করা হয়।

ইরিভারসিবল: গ্যাসপার এনোয়েকিউস পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০০২ সালে। অত্যাচার, ধর্ষণ, খুনের মত বিষয় নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। মনিকা ছাড়াও ছবিতে আরও আছেন ভিনসেন্ট ক্যাসেল ও অ্যালবার্ট ডিপোন্টল।

ওয়াইল্ড ব্লাড: ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি একটি বায়োপিক। লুইসা ফেরিদার চরিত্রে অভিনয় করেছেন মনিকা।

দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট: মেল গিবসন নির্মিত ‘দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট’ মুক্তি পেয়েছে ২০০৪ সালে। অ্যামেরিকান বাইবিক্যাল ড্রামা এটি। যীশুর জীবনের শেষ ১২ ঘণ্টা নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি।

শুট ‘এম আপ: মাইকেল ডেভিস পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ২০০৭ সালে। এই ছবিতে একজন যৌন কর্মীর চরিত্রে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি।

Tags: ক্যারিয়ারজন্মদিনমডেলিংমনিকামনিকা বেলুচ্চিমালেনালিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে থেকে পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছু ছাত্রীরা

Next Post

লুঙ্গি পরে পরীক্ষা: ৩ শিক্ষার্থী বহিষ্কার

Next Post
Haile Mohammad Danesh Science and Technology University entrance gate in Dinajpur. Channel i News - চ্যানেল আই নিউজ

লুঙ্গি পরে পরীক্ষা: ৩ শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্ত কমে ৩.২৪ শতাংশ, মৃত্যু ২৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT