চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে থেকে পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছু ছাত্রীরা

সুব্রত গাইন by সুব্রত গাইন
5:12 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2021
in শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের জন্য ছাত্রীদের আবাসিক হলে আবাসনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছাত্র ভর্তিচ্ছুদের জন্যে এমন ব্যবস্থা করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রী হলের ওয়েটিং রুম, হল রুম, নামাজ ঘর, টিভি রুমে থাকতে পারবেন প্রায় তিন হাজার ভর্তি-ইচ্ছুক ছাত্রী। তবে অভিভাবক বা অন্য কেউ তাদের সঙ্গে থাকতে পারবেন না। ছাত্রী হলে অবস্থানের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করে বুকিং দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবাসনের জন্য ছাত্রী হলে প্রবেশের সময় হল গেটে ভর্তি-ইচ্ছুক ছাত্রীর ভর্তি পরীক্ষার যে কোনো একটি প্রবেশপত্র দেখাতে হবে। এজন্য প্রবেশপত্রের একটি অতিরিক্ত কপি সঙ্গে রাখতে হবে। আবাসনের জায়গাগুলোতে কোনো বেড বা খাটের ব্যবস্থা নেই। তাই ঘুমানোর জন্য নিজস্ব চাদর, বালিশ ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। হলে অবস্থান করতে আগ্রহী পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে হলে প্রবেশ করতে হবে।  পরীক্ষার্থীরা তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজস্ব গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
এছাড়া ছাত্রী হলে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে নিরাপত্তাজনিত বিশেষ কোনো পরিস্থিতির জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে: বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (০১৭১১-৫৭৪৮৬৩), ছাত্র-উপদেষ্টা (০১৭৭৩-৬৮৬৩৬৫), মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (০১৩২০-০৬১৬২৩)।
ছাত্রী হলে অবস্থানের জন্য হলের নিম্নোক্ত নম্বরগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করে বুকিং দিতে হবে: মন্নুজান হল (০১৭২৫-৯০৭৩৪৩, ০১৭৫২-১২৭১২৮), রোকেয়া হল (০১৭১৬-১০৫৫০৩, ০১৭১২-১৪৪২৬৬), তাপসী রাবেয়া হল (০১৭৯৮-৭৮৬৬৬৬, কেবল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের জন্য), বেগম খালেদা জিয়া হল (০১৭৩৮-৫৫৩৬৭৯, ০৭২১-৭১১০২৩), রহমতুন্নেসা হল (০১৭১০-৪৮৬৭৫৪, ০১৭৭৭-৬০৭৪২৫, ০১৭৩৪-১০৩৯৭৩), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল (০১৭৩৮-৫৫৭৮৩৪, ০১৭৩৫-১৭০৫৫৫, ০১৭১২-৬৬০৬৩১, ০১৭১৮-৯১৭৫৭৬, ০৭২১-৭১১২০৬)।
Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

মাশরাফীর শেখানো ‘অস্ত্র’ নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন তাসকিন

Next Post

৫৭ তে মনিকা বেলুচ্চি: জন্মদিনে আলোচিত পাঁচ

Next Post
তিনজন নারী বিভিন্ন পোশাক পরা, মনিকা বেলুচ্চি সহ, জন্মদিনের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৭ তে মনিকা বেলুচ্চি: জন্মদিনে আলোচিত পাঁচ

Haile Mohammad Danesh Science and Technology University entrance gate in Dinajpur. Channel i News - চ্যানেল আই নিউজ

লুঙ্গি পরে পরীক্ষা: ৩ শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT