চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী ‘জীবনের জন্য শিল্প’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

হাসপাতালের রোগীদের মানসিক শান্তির জন্য আঁকা ৫৭ চিত্রশিল্পীর ২০০ ছবি নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ‘জীবনের জন্য শিল্প’। ল্যাবএইড ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালি গ্যালারি ও তৃতীয় তলার প্রধান মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে চিত্রকর্মগুলো।

শুক্রবার বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সমরজিত্ রায়চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। 

অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে নৃত্যদল ‘সাধনা’। ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা এ ধরণের প্রদর্শনী আয়োজনের প্রশংসা করেন ও শিল্প-সাহিত্যের প্রসারের গুরুত্ব তুলে ধরেন।

২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ, মেঘনা নদী ও বান্দরবানের বিভিন্ন স্থানে আর্ট ক্যাম্পের মাধ্যমে ওই ছবিগুলো আঁকা হয়েছে বলে আয়োজকরা জানান। ছবিগুলোর বেশিরভাগের বিষয়বস্তু প্রকৃতি। প্রদর্শিত ছবিগুলো বিক্রি করা হবে না, প্রদর্শনী শেষে তা আবার শোভা পাবে ল্যাব এইড হাসপাতালের দেওয়ালে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে কালিদাস কর্মকার, বীরেন সোম, মনসুর উল করিম, রণজিৎ দাস, শিশির ভট্টাচার্য, ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, মাহবুব রহমান, নাজিয়া আন্দালিব প্রিমা, সাদিয়া শামীম মনসুর, কারু তিতাস, ইয়াসমিন জাহান নূপুরসহ অনেকের চিত্রকর্ম।

আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: চিত্র প্রদর্শনীজাতীয় জাদুঘর
Previous Post

কঠিন ভারতের সামনে ভালো কিছু করতে চান আফ্রিদী

Next Post

সিঙ্গাপুরের কারাগার থেকে টিএফআই সেলে ২৫ বাংলাদেশী

Next Post

সিঙ্গাপুরের কারাগার থেকে টিএফআই সেলে ২৫ বাংলাদেশী

দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সোনিয়া-রাহুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT