চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের কারাগার থেকে টিএফআই সেলে ২৫ বাংলাদেশী

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
5:13 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৫ বাংলাদেশীকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছিলো সিঙ্গাপুর পুলিশ। কারাগার থেকে বের করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তাদেরকে বিমানবন্দরে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি কর্মকর্তারা খবরটি নিশ্চিত করলেও অনুষ্ঠানিকভাবে কেউ কথা বলতে রাজি হননি।

এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ওই বাংলাদেশীদের বৃহস্পতিবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ‘তাদেরকে এখন টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,’ বলে জানান তিনি।

রোববার ২৫ বাংলাদেশীকে আবার ডিবির কাছে তুলে দেওয়া হবে বলে আরেক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।

‘টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশীদের বিষয়ে সিদ্ধান্ত হবে। হতে পারে তারা নিরীহ। হতে পারে কেউ কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন,’ বলে ওই কর্মকর্তা মন্তব্য করেছেন।

অন্য এক কর্মকর্তা বলেন, অনেক সময় সন্দেহের বশেই অনেক বাংলাদেশী প্রবাসে পুলিশি ব্যবস্থার শিকার হন।

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৫ বাংলাদেশীর কারোর নাম-ঠিকানাই জানা যায়নি। তবে বিভিন্ন সময় গ্রেফতার হয়ে তারা বেশ কিছুদিন সিঙ্গাপুরের কারাগারে বন্দী ছিলেন।

Tags: জঙ্গিসিঙ্গাপুরে আটক বাংলাদেশী
Previous Post

৫৭ চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী ‘জীবনের জন্য শিল্প’

Next Post

দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সোনিয়া-রাহুল

Next Post

দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সোনিয়া-রাহুল

‘বোধহয় আমারও মরিনহোর মতন চাকরি হারাতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT