আজ শুরু হতে যাচ্ছে সংগীতশিল্পী অন্বেষণে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’ এর গ্র্যান্ড অডিশন পর্ব। আর এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের আসনে থাকবেন চার বরেণ্য কণ্ঠশিল্পী। তারা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ এবং মিতালী মুখার্জি।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। প্রতি সোম এবং মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার।
সারা দেশ থেকে ৫৬ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচন করা ৬৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে গ্র্যান্ড অডিশন। এরপর তাদের মধ্য থেকে সেরা ২৪ জনকে নিয়ে শুরু হবে ক্যাম্প রাউন্ড।









