চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে: রওশন এরশাদ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:33 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2017
in রাজনীতি
A A
রওশন এরশাদ জাতীয় নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান রওশদ এরশাদ। তিনি বলেছেন, মিয়ানমারের এই বর্বরতা রাষ্ট্রীয় সন্ত্রাস ।

সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় পার্টির ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আমরা আশ্চর্য হয়ে যাই মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষকে এভাবে মেরে ফেলতে পারে । তারা তো সে দেশের বাসিন্দা । তাদেরও তো পূর্ণ নাগরিক অধিকার আছে । এসময় তিনি এই বর্বর নির্যাতনকারী মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বের মুসলিম উম্মাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ শওকত চৌধুরী, হুইপ নুরুল ইসলাম উমর, সংসদ সদস্য আলহাজ্ব মো. ইলিয়াছ, ফখরুল ইমাম এমপি, জিয়াউল হক মৃধা, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, ইঞ্জিয়ার মামুনুর রশীদ এমপি, মেহের জামিন মোরশেদ এমপি, খোরশেদ আরা হক এমপি, সালাহ উদ্দিন মুক্তি, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মোশারফ হোসেন দুলাল, নাজিম উদ্দিন প্রমুখ।

Tags: রওশন এরশাদরোহিঙ্গা নির্যাতনরোহিঙ্গাদের ত্রাণ বিতরণ
Previous Post

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে প্রবারণা পূর্ণিমার উৎসব বাতিল

Next Post

৫৬ হাজার থেকে ৬৪ জন নিয়ে গ্র্যান্ড অডিশন

Next Post
চারজন নারী ও একজন পুরুষের ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৬ হাজার থেকে ৬৪ জন নিয়ে গ্র্যান্ড অডিশন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে রাগ প্রকাশ করা ভালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT