চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে কাজ করবে সিবাই

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:04 পূর্বাহ্ন 01, জুন 2015
in অর্থনীতি
A A

২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে গার্মেন্টস সেক্টরের
জন্য দক্ষ মানবসম্পদ তৈরি ও গবেষণায় কাজ করবে সেন্টার অব এক্সিলেন্স ফর
বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি বা সিবাই। সংস্থার প্রথম বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সিবাই যেমন কাজ করবে, তেমনি সম্ভাবনার পথও দেখাবে।

সোমবার বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত সম্ভাবনা নিশ্চিত করতে যাত্রা শুরু করা সেন্টার অব এক্সিলেন্স সিবাইয়ের প্রথম বোর্ড সভা হয় ইমপ্রেস গ্রুপের বোর্ড রুমে।

বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন,এখানে সম্পূর্ণ অ্যাপারেল নিয়ে গবেষণা হবে।

এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমি মনে করি আমাদের জন্য এই উদ্যোগটা খুবেই গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের তুলনায় আমাদের যে দক্ষতা কম তার উন্নয়নের জন্য শ্রমিকদের বাইরে পাঠাবো নাকি দেশের প্রতিষ্ঠানেই তাদের যোগ্য করে তুলবো তার জন্য একটি গবেষণা হওয়া উচিৎ।

সিবাই পরিচালনায় যেমন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা রয়েছেন, তেমনি রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, এনজিও, শ্রমিক নেতা এবং আন্তজার্তিক শ্রম সংস্থার প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস এর চেয়ারম্যান ড. সায়মা ফেরদৌস বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য গবেষণার ক্ষেত্রগুলোতে কোথায় ঘাটতি আছে তা আমাদের বুঝতে হবে।

বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ বলেন, যখন যে প্রতিষ্ঠানের যেমন চাহিদা থাকবে সেই লক্ষ্যে নিম্ন পর্যায় থেকে একদম উচ্চপর্যায় পর্যন্ত শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হবে।

সভায় সিবাইয়ের নতুন বোর্ড সদস্য মনোনিত হন ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু। বর্তমানে রাজধানী অদূরে আশুলিয়ায় মেশিন অপারেটরদের দক্ষতা বাড়াতে পাইলট কোর্স পরিচালিত হচ্ছে।

বোর্ড মিটিংএ জানানো হয়, অচিরেই পূর্ণাঙ্গ গবেষণা ও ট্রেনিং কার্যক্রম শুরু করবে সিবাই।

Tags: বিজিএমইএসিবাই
Previous Post

মে মাসের বেতন পেলো ডিগনিটি’র শ্রমিকরা

Next Post

‘বাংলাদেশে ভালো চলচ্চিত্রের পৃষ্ঠপোষক নেই’

Next Post

‘বাংলাদেশে ভালো চলচ্চিত্রের পৃষ্ঠপোষক নেই’

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একশ মিলিয়ন ইউরো দেবে ফ্রান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT