চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসের বেতন পেলো ডিগনিটি’র শ্রমিকরা

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
8:51 পূর্বাহ্ন 01, জুন 2015
in বাংলাদেশ
A A

গাজীপুরে আগুনে পুড়ে যাওয়া পোশাক কারখানা ‘ডিগনিটি’র শ্রমিকদের মে মাসের বেতন দেয়া হয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী আসন্ন ঈদ উল ফিতরের বোনাস ও দু’মাসের অগ্রিম বেতন কবে দেওয়া হবে; তা এক সপ্তাহের মধ্যে জানাবে মালিকপক্ষ। রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। প্রায় ১৯ ঘন্টা পর সোমবার আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর ওই ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৩য় তলা পর্যন্ত ধসে পড়ে। তবে এখনও সেখানে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের আশঙ্কা, তাপমাত্রা বেড়ে যাওয়ায় আশেপাশের ভবনগুলোও ধসে পড়তে পারে।

ধসে পড়া ওই ভবনটিতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ১৯ ঘন্টা কাজ করে।

গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি স্টিল স্ট্রাকচারের ওপর নির্মিত হওয়ায় প্রচণ্ড গরমে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যা হচ্ছে।

সাততলা ভবনটিতে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের ছুটি থাকায় শ্রমিকরা কারখানার বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

তবে ওই কারখানায় থাকা বিপুল পরিমাণ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসে কমিটি প্রতিবেদন দাখিল করবে।

Tags: অগ্নিকাণ্ডগাজীপুর
Previous Post

টাইগারদের নতুন জার্সি

Next Post

৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে কাজ করবে সিবাই

Next Post

৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে কাজ করবে সিবাই

‘বাংলাদেশে ভালো চলচ্চিত্রের পৃষ্ঠপোষক নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT