চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪-১ থেকে ৪-৪, রোমাঞ্চকর ড্র চেলসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 06, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

প্রথমে এক গোল, পরে তিন গোল। এভাবে দুইবার চার গোলে পিছিয়ে থাকার পরও রোমাঞ্চকর ড্র করেছে চেলসি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নয়জনের আয়াক্সের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে ব্লুজরা।

মঙ্গলবার রাতে স্টামফোর্ড ব্রিজে শুরু থেকেই গতিশীল এবং দুর্দান্ত দেখায় আয়াক্সকে। খেলার মাত্র দুই মিনিটের মাথায় চেলসির অধিনায়ক সিজার আসপিলিকুয়েতা একটি ফ্রি-কিক উপহার দেন আয়াক্সকে এবং সেই ফ্রি-কিক থেকে নিজেদের জালে বল জড়িয়ে দেন চেলসির টমি আব্রাহাম।

শুরুতে পিছিয়ে পড়লেও সমতায় ফিরতে দেরি হয়নি চেলসির। মাত্র তিন মিনিট পরই স্কোরলাইন ১-১ করে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ডি-বক্সে ফেলে দেন আয়াক্স ডিফেন্ডারা। পেনাল্টি পায় চেলসি। স্পটকিকে আয়াক্স গোলকিপার আন্দ্রে ওয়ানাকে বোকা বানিয়ে গোল করেন জর্জিনহো।

চেলসি গোল শোধ করলেও চ্যাম্পিয়ন্স লিগে শেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচ জেতা আয়াক্সকে আরও ভয়ংকর দেখায়। ২০ মিনিটে দ্বিতীয়বার এগিয়ে যায় তারা। এসময় দারুণ এক গোলে অতিথিদের লিড এনে দেন মরোক্কান ফরোয়ার্ড হাকিম জিয়েখ।

এরপর ৩৫ মিনিটে আরও একটি ফ্রি-কিক পায় আয়াক্স। সেখান থেকে তৃতীয়বারের মতো ব্যবধান বাড়ায় তারা। জিয়াখের নেয়া শট প্রতিহত করতে ব্যর্থ হন চেলসি গোলকিপার কেপা, বল তার মুখে লেগে জড়িয়ে যায় জালে।

৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ফিরে এসে গতি বাড়ানোর দিকে নজর দেয় তারা। কিন্তু ৫৫ মিনিটে ঘটে বিপত্তি। জিয়াখের ক্রস থেকে স্কোরলাইন ৪-১ করে ফেলেন ডনি ফন ডি বিক।

৬৩ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান কমান আসপিলিকুয়েতা। খানিক পরই দ্বিতীয় হলুদকার্ড দেখে লালকার্ড পান আয়াক্সের ডেলি ব্লিন্ড। ব্লিন্ড ইস্যুতে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লালকার্ড দেখেন জোয়েল ভেল্টম্যানও।

আয়াক্স নয় জনের দলে পরিণত হওয়ার পরপরই সুযোগ কাজে লাগায় চেলসি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন জর্জিনহো। তার এই গোলও অবশ্য পেনাল্টি থেকে।

দুই মিনিট পর আয়াক্সের জালে আরও একবার বল জড়ান আসপিলিকুয়েতা। কিন্তু হ্যান্ডবলের কারণে সে গোল বাতিল করেন রেফারি। তবে ৭৪ মিনিটে সমতায় ফেরে চেলসি। ব্লুজদের সমতায় ফেরান রিস জেমস। শেষ ১৫ মিনিটে জয়ের জন্য সব রকম চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে নয়জন নিয়েও শেষ পর্যন্ত ড্র করে ফেরে আয়াক্স।

চেলসির ড্র’র রাতে লিলকে ৪-১ গোলে হারায় ভ্যালেন্সিয়া। এর ফলে গ্রুপ ‘এইচ’র তিন দলের পয়েন্ট হয়েছে সমান। চার ম্যাচ শেষে আয়াক্স, চেলসি ও ভ্যালেন্সিয়ার পয়েন্ট সমান ৭। গোল ব্যবধানে শীর্ষে আয়াক্স। দুইনম্বরে চেলসি, আর তিনে ভ্যালেন্সিয়া। লিলের পকেটে অবশ্য মাত্র এক পয়েন্ট।

রাতের অন্য ম্যাচে জেনিতকে ২-০ গোলে হারায় লেইপজিগ। আর বেনফিকাকে ৩-১ গোলে হারায় লিওঁ।

Tags: আয়াক্সচেলসিচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
Previous Post

আব্দুল হাই বাচ্চু কার ভাসুর হন?

Next Post

আকর্ষণ বাড়াতে চার ইনিংসের ওয়ানডে চান শচীন

Next Post

আকর্ষণ বাড়াতে চার ইনিংসের ওয়ানডে চান শচীন

শেখ হাসিনার অপেক্ষায় ‘কৃষক কাচারি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT