চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকর্ষণ বাড়াতে চার ইনিংসের ওয়ানডে চান শচীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 06, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটকে চার ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছেন শচীন টেন্ডুলকার। ২৫ ওভার করে মোট চার ইনিংসে হোক ভবিষ্যতের ওয়ানডে, এমনটাই চাইছেন তিনি। ভারতীয় কিংবদন্তির বক্তব্য, ‘আমার মনে হয়, সবার আগে ওয়ানডে ক্রিকেটের দিকে নজর দেয়া উচিত।’

কীভাবে ৫০ ওভারের ফরম্যাট ভাঙা হবে? শচীনের ব্যাখ্যা, ‘ভবিষ্যতে ৫০ ওভারের এক একটা ইনিংসকে দুটো ভাগে ভাগ করে দেয়া উচিত। ২৫ ওভার করে থাকুক দুটি ইনিংস। অর্থাৎ, দুই দল মিলিয়ে মোট চারটি ইনিংস খেলবে। এই ধরনের ছোট ছোট ভাবে ওয়ানডে ফরম্যাট ভাঙলে ম্যাচে যেমন অভিনবত্ব থাকবে, তেমন দর্শকরাও এটা পছন্দ করবে। ফলে ক্রিকেটের আকর্ষণ বাড়বে। আমার মনে হলে, এটা হলে একটু বড় ফরম্যাট দেখার আগ্রহ বাড়বে সাধারণ দর্শকদের মধ্যে।’

শচীন নিজেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন কেমন হবে ব্যাপারটা। প্রথম ২৫ ওভারে একটা দল ব্যাট করল। পরের ২৫ ওভার অন্য দল সেই টার্গেট চেজ করবে। এরপর প্রথম দল প্রথম ইনিংস যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শুরু হবে পরের ইনিংস। পরে আবার সেই রান তাড়া করবে দ্বিতীয় দল। শচীন নিজেই বলেছেন, ‘এরকম অনেক নতুন আইডিয়াই ওয়ানডে ক্রিকেটে নিয়ে আসা যেতে পারে।’

এখানেই শেষ নয়। শচীনের দেয়া এই টোটকায় প্রতি ইনিংসে প্রথম পাঁচ ওভার হবে পাওয়ার প্লে। এর ফলে বৃষ্টি হলে দলগুলো পরিস্থিতি অনুযায়ী ইনিংসের পরিকল্পনা করতে পারবে। ‘মাস্টার ব্লাস্টার’ বলেছেন, ‘ডাকওয়ার্থ-লুইস নিয়ম কেউই বোঝে না। শুধু ওই দুই ভদ্রলোক বোঝেন।’

Tags: ওয়ানডে ক্রিকেটলিড স্পোর্টসশচীন টেন্ডুলকার
Previous Post

৪-১ থেকে ৪-৪, রোমাঞ্চকর ড্র চেলসির

Next Post

শেখ হাসিনার অপেক্ষায় ‘কৃষক কাচারি’

Next Post

শেখ হাসিনার অপেক্ষায় ‘কৃষক কাচারি’

ম্যাট ডেমনকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন বেন অ্যাফ্লেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT