চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 05, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতাদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় চিত্রপরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘পাপ পুণ্য’ মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। সিনেমাটি আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমাটি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।

ইমপ্রেস টেলিফিল্মের উপদেষ্টা ও সিনেমাটির নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন খবরটি নিশ্চিত করে বলেন, ৪ অক্টোবর পাপ-পুণ্য মুক্তি দেয়া হবে। আগেই সিনেমাটির মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি।

চলচ্চিত্রের বর্তমান অবস্থা উত্তরণে যেমন সিনেমা দরকার ‘পাপ-পুণ্য’ তেমনই এক সিনেমা উল্লেখ করে মনপুরা ও স্বপ্নজাল খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, আগে দুটি সিনেমা বানিয়েছি সেখান থেকে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।

৭০ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিনেমা। পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে ইমপ্রেস টেলিফিল্ম এমন সিনেমা প্রযোজনা করছে, এজন্য প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানাই।

‘পাপ-পুণ্য’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।

২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল তারকাবহুল সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং। একটানা শুটিংয়ের মাধ্যমে মাত্র এক মাসেই শেষ হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়, সেইসঙ্গে হয় প্রশংসিত ‘পাপ-পুণ্য’।

Tags: আফসানা মিমিইমপ্রেস টেলিফিল্মগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীপাপ-পুণ্যলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

পাহাড়সম লক্ষ্যের চাপায় হারের ক্ষণ গুনছে কিউইরা

Next Post

কেমন থাকবে টেস্টের তৃতীয় দিনের আবহাওয়া?

Next Post
বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে, ক্রিকেটাররা পানিতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন থাকবে টেস্টের তৃতীয় দিনের আবহাওয়া?

ঢাকার রাস্তায় neon আলো ও বিজ্ঞাপন বোর্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'তাদের প্রকাশনা-নির্দেশনায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT