চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়সম লক্ষ্যের চাপায় হারের ক্ষণ গুনছে কিউইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 05, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং ব্যর্থতা, মাঠে দর্শক ও আম্পায়াররা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই টেস্টের পরিণতি তৃতীয় দিন শেষে একরকম অনুমেয়ই হয়ে গেছে। ভারতের প্রথম ইনিংসে করা ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে গুটিয়ে যাওয়ার পর অবিশ্বাস্য কোনো চিত্রনাট্যের দেখা মেলেনি। ভারতের দ্বিতীয় ইনিংসের পর পাহাড়সম লক্ষ্যের চাপায় পড়েছে কিউইরা। জয়-পরাজয়ের মাঝে এখন মাত্র ৫ উইকেটের ব্যবধান।

রোববার ৭ উইকেটে ২৭৫ রান তুলে বিরাট কোহলি দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন। সফরকারীদের সামনে তাতে ৫৪০ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়। যার পেছনে ছুটতে যেয়ে ইতিমধ্যে ৫ উইকেট খুইয়ে বসেছে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসের মতো অবশ্য কিউইদের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪০ রান। অসম্ভব এক লক্ষ্যের মুখে জয় তুলতে হলে তাদের বাকি দুদিনে করতে হবে আরও ৪০০ রান। হাতে ৫ উইকেট। ভারত আবার এই ৫ উইকেট তুলে নিলেই করবে জয়ের উল্লাস।

বিনা উইকেটে ৬৯ রানে তৃতীয় দিন শুরু করা ভারত ওপেনিং জুটিকে ১০৭ পর্যন্ত টেনে নেয়। আগের ইনিংসে দেড়শ করা মায়াঙ্ক আগারওয়াল এবার ১০৮ বল টিকেছেন। ৯ চার ও এক ছক্কার মারে ৬২ রান করে যান। আজাজ প্যাটেলের বলে উইল ইয়াংয়ের হাতে ধরা পড়ন। তাতে জুটি ভাঙে।

মায়াঙ্কের ফেরার পর বেশিক্ষণ থাকতে পারেননি চেতেশ্বর পূজারাও। রস টেলরের তালুবন্দি হওয়ার আগে করে যান ৪৭ রান। পূজারার উইকেট নিয়ে ভারতের প্রথম ১২ ব্যাটারের উইকেট তুলে নিজেকে লাইমলাইটেই রাখেন প্যাটেল।

চোটে পড়ায় ওপেনিংয়ের বদলে তিনে নামা শুভমন গিলও করে যান ৪৭ রান। রাচিন রাভিন্দ্রের বলে টম ল্যাথামের হাতে ধরা পড়েন। কোহলির সঙ্গে ৮২ রানের জুটি দিয়ে যান।

দলীয় ২১১ রানের মাথায় প্যাটেলের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে শ্রেয়াস আয়ার বিদায় নেন ১৪ করে। খানিক পর রাভিন্দ্রের বলে বোল্ড হয়ে ৩৬ করা কোহলি।

উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা ১৩ রান করে ফেরার পর ঝড় তোলেন অক্ষর প্যাটেল। ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে দেন অক্ষর। জয়ন্ত যাদব ৬ রানে আউট হওয়া মাত্র ইনিংস ঘোষণা করে ভারত।

প্রথম ইনিংসে ১০ উইকেট নেয়া আজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন। এই টেস্টে মোট ১৪ উইকেট তার নামের পাশে।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬০ রান এসেছে ড্যারিল মিচেলের থেকে। হেনরি নিকোলস অপরাজিত আছেন ৩৬ রানে, সঙ্গী উইল ইয়াং ২০ রানে। দুজনের কাঁধে নতুন দিনে ম্যাচের আয়ু লম্বা করার দায়িত্ব।

অশ্বিন ৩টি ও অক্ষর একটি করে উইকেট নিয়েছেন।

Tags: কোহলিপ্যাটেলভারত-নিউজিল্যান্ড টেস্টলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের সমাবেশ

Next Post

৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’

Next Post
বাংলাদেশি অভিনেতাদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’

বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে, ক্রিকেটাররা পানিতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন থাকবে টেস্টের তৃতীয় দিনের আবহাওয়া?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT