চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের লোগো, সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকারে বসিয়ে পরীক্ষা নেয়া হবে। শুধু পরীক্ষা নিতে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের।

এর আগে পিএসসির চেয়ারম্যান মো. সোহবার হোসাইন জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে আসন্ন ৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন। এক্ষেত্রে এক বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন। আসন বিন্যাস হবে ইংরেজি অক্ষর ‘জেড’ আকৃতির মতো। অর্থাৎ সামনের বেঞ্চে পরীক্ষার্থী বাম পাশে বসলে পেছনের বেঞ্চে ডান পাশে বসবেন। একইভাবে পরের বেঞ্চে আসন বিন্যাস হবে। এছাড়া শিক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

পিএসসি চেয়ারম্যান বলেন, পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়। তারা সম্মতি দিয়েছে। একই পদ্ধতিতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। আর ৪৩তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে। ওই সময় পরিস্থিতি ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে (বিশেষ) এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

Tags: পিএসসিবিসিএসশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

নিউজিল্যান্ডের সব স্কুলে ছাত্রীদের বিনামুল্যে স্যানিটারি ন্যাপকিন

Next Post

বাংলাদেশের অর্থনীতি বদলে দেবে মহাকাশ প্রযুক্তি

Next Post
বিশেষ আলোচনায় অংশগ্রহণকারী চারজন বিশিষ্ট ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনীতি বদলে দেবে মহাকাশ প্রযুক্তি

বাংলাদেশ ব্যাংকের অফিস ভবন ও লোগো, অর্থনৈতিক স্থিতিশীলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাট শিল্পে আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ব্লক হিসাবে স্থানান্তরের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT