চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের সব স্কুলে ছাত্রীদের বিনামুল্যে স্যানিটারি ন্যাপকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

নিউজিল্যান্ডে সব স্কুলে বিনামুল্যে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন সরবার করা হবে। দীর্ঘদিন ধরেই স্কুল কর্তৃপক্ষ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করে আসছিলো, স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য না থাকায় কিছু ছাত্রী পিরিয়ডের সময়ে স্কুলে অনুপস্থিত থাকছে।

বিষয়টি লক্ষ্য করার পর ১৫টি স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের পাইলট প্রকল্প গ্রহণ করা হয়। এ পাইলট প্রকল্প সফল হওয়ায় দেশের প্রতিটি স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দেশটির প্রধানমন্ত্রী জেসিকা আরডার্ন বলেছেন, যে বিষয়টি স্বাভাবিক জীবনের অংশ তার কারণে তরুণীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে সেটা কাঙ্খিত নয়।

তিনি আরো জানিয়েছেন প্রতি ১২ জন তরুণীর একজন স্যানিটারি ন্যাপকিন কিনতে না পেরে স্কুলে অনিয়মিত থাকছে। এ পরিস্থিতিকে ‘পিরিয়ড দারিদ্র’ বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এ দারিদ্র দূর করতে বিনামূল্যে সানিটারি সামগ্রি সরবরাহকেই সহজ সমাধান বলে মনে করেছেন। তিনি জানান, স্কুলে তরুনীদের উপস্থিতি বাড়িয়ে দেশের ছেলেমেয়েদের কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলাই এ পদক্ষেপের উদ্দেশ্য।

নিউজিল্যান্ড সরকারের এ প্রকল্প বাস্তবায়নে ২০২৪ সাল পর্যন্ত খরচ হবে এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত নভেম্বরে স্কটল্যান্ড বিশ্বে প্রথম সকল নারীর জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ শুরু করে।

যুক্তরাজ্যের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয়া শুরু হয় গত বছরে। যুক্তরাষ্ট্রের কোন কোন অঙ্গরাজ্যে স্কুলগুলোতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের আইন পাশ করা হয়েছে।

Tags: নিউজিল্যান্ডস্যানিটারি ন্যাপকিন
Previous Post

ক্ষমা চাইলেন চিকিৎসকরা, ভুল শিকার করল পুলিশ

Next Post

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

Next Post
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের লোগো, সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

বিশেষ আলোচনায় অংশগ্রহণকারী চারজন বিশিষ্ট ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনীতি বদলে দেবে মহাকাশ প্রযুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT