চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১ মার্চ পর্যন্ত ৫৯৫৯ শর্টকোড বহাল চায় মোবাইলফোন আমদানিকারকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 20, আগস্ট 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে ন্যাশনাল নাম্বারিং প্ল্যান অনুযায়ী ৫ ডিজিটের শর্টকোড চালু করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সময় চেয়েছে বাংলাদেশে মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিএমপিআইএ)।

সোমবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে এ বিষয়ে লিখিত অনুরোধ জানিয়েছেন মোবাইলফোন আমদানিকারকদের সংগঠনের জেনারেল ম্যানেজার মনিরুল বাশার।

বিটিআরসি চেয়ারম্যান বরাবর লেখা ওই চিঠিতে তিনি জানান, ‘বাংলাদেশ ন্যাশনাল নাম্বারিং প্ল্যান ২০১৭ বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘদিন দিন ধরেই ৪ ও ৫ ডিজিটের শর্টকোড ব্যবহৃত হচ্ছে। টেলিকম অপারেটররা ৫ডিজিটের শর্টকোড চালু করতে ইতোমধ্যেই কারিগরি সব প্রস্তুতি গ্রহণ করেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ৩০ আগস্টের পর ৪ডিজিটের শর্টকোড বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ মোবাইল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কিংবা এর কোনো সদস্যকেই লিখিত ভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এই ডিজিট উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়ন করতে হলে আরও সময় প্রয়োজন। এজন্য আগামী ৩১ মার্চের আগ পর্যন্ত মোবাইল ইম্পোর্টার্সদের জন্য বরাদ্দকৃত ৫৯৫৯ শর্টকোর্ডটি চালু না রাখলে একদিকে আমদানিকারকরা যেমন মোবাইল ফোন সচল হওয়া সংক্রান্ত তথ্য পাবেন না, তেমনি গ্রাহকের বিক্রয়োত্তর সেবা প্রাপ্তিতেও জটিলতা সৃষ্টি হবে। ’

কারিগরি সীমাবদ্ধতার কারণে শর্টকোড ৫ ডিজিটে রূপান্তর কেবল ডেটাবেজ ও পোর্ট হালনাগাদ করার ওপরই নির্ভর করছে না জানিয়ে মনিরুল বাশার বলেন, ‘মোবাইল ফোনের ভেতরেই ৫৯৫৯ শর্টকোডটি সংরক্ষিত থাকে। তাই ইতোমধ্যেই যেসব ফোন আমদানি করা হয়েছে তার কোড পরিবর্তন করা সম্ভব নয়। এগুলো বিক্রি শেষ না হওয়া পর্যন্ত ৪ডিজিটের এই শর্টকোড চালু না রাখার কোনো বিকল্প নেই।’

অবশ্য ইতিমধ্যেই নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে শর্টকোড উন্নয়নের বিষয়টি আমদানিকারকরা নিশ্চিত করেছেন। তাই আগামীতে আমদানীকৃত ফোনগুলোতে ৫ডিজিটের শর্টকোড কাজ করবে বলে তিনি জানান।

Tags: বিএমপিআইএবিটিআরসি
Previous Post

নিরাপদ হোক জনগণের ঈদযাত্রা

Next Post

এশিয়াডে যৌন কেলেঙ্কারি, জাপানের চার অ্যাথলেট বরখাস্ত

Next Post

এশিয়াডে যৌন কেলেঙ্কারি, জাপানের চার অ্যাথলেট বরখাস্ত

বসবাস ‘অযোগ্য’ ঢাকাকে বাসযোগ্য করবে কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT