চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়াডে যৌন কেলেঙ্কারি, জাপানের চার অ্যাথলেট বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 20, আগস্ট 2018
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

দেহব্যবসায়ীদের সঙ্গে যৌন সম্পর্ক করে ঝামেলা পাকানোর পর জাপানের চার বাস্কেটবল খেলোয়াড়কে এশিয়ান গেমস থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

অভিযুক্ত চার খেলোয়াড় জাকার্তার কুখ্যাত নিষিদ্ধ পল্লীতে যান। সেখানে টাকা নিয়ে যৌনকর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে চারজনকে বরখাস্ত করে দেশে নিয়ে আসে জাপান।

টোকিও অলিম্পিকের আগে এমন কেলেঙ্কারিতে বিব্রত হওয়ার কথা জানিয়েছে জাপান। সাধারণ মানুষের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এশিয়ান গেমসে দেশটির প্রধান সমন্বয়কারী।

‘আমার লজ্জা হচ্ছে,’ মন্তব্য করে ইওশিরো ইয়াশিতা বলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। এখন থেকে সব অ্যাথলেটদের বেশি নজরদারীতে রাখা হবে।’

গত বৃহস্পতিবার বাস্কেটবল খেলোয়াড়রা গেমস ভিলেজ ত্যাগ করার পর ডিনারে যান। সেখান থেকে ওই চারজন নিষিদ্ধ পল্লীতে চলে যান।

গত এশিয়ান গেমসেও জাপান চুরির ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে। সাঁতারু নাওয়া তোমিতা এক সাংবাদিকের ক্যামেরা চুরি করে ধরা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করে দেশে ফিরিয়ে আনা হয়।

Tags: এশিয়ান গেমসলিড স্পোর্টস
Previous Post

৩১ মার্চ পর্যন্ত ৫৯৫৯ শর্টকোড বহাল চায় মোবাইলফোন আমদানিকারকরা

Next Post

বসবাস ‘অযোগ্য’ ঢাকাকে বাসযোগ্য করবে কে?

Next Post

বসবাস ‘অযোগ্য’ ঢাকাকে বাসযোগ্য করবে কে?

কত সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘জান্নাত’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT