চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ বছর পর ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডার একসঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের মাটিতে বড় লজ্জায় পড়তে হয়েছিলো নিউজিল্যান্ডকে। ভারতের কাছে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হতে হয়েছে হোয়াইটওয়াশ (৫-০)। ফরম্যাট বদলাতেই দুর্দান্ত দাপটে ঘুরে দাঁড়ালো দলটি। হোয়াইটওয়াশের বদলা হোয়াইওয়াশেই নিল তারা।  

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট কোহলির দলকে হোয়াইওয়াশ করেছে নিউজিল্যান্ড।  ৩০ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ নিল কিইউরা।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিলো নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইতে  হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে কেন উইলিয়ামসনের দল। জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। ২৯৭ রানের লক্ষ্যে ৫ উইকেট হাতে রেখে ও ১৭ বল আগেই পৌঁছে যায় স্বাগতিকরা।

আগের দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়াতে গিয়ে শুরুতেই হোঁচট খায় ভারত। টস জিতে ফিল্ডিং নিয়ে কোহলিদের আগে ব্যাটিংয়ে পাঠান উইলিয়ামসন। চোটের কারণে আগের ম্যাচগুলোতে খেলতে না পারা স্বাগতিকদের নিয়মিত অধিনায়ক এ ম্যাচ দিয়েই ফেরেন মাঠে।

মায়াঙ্ক আগারওয়ালকে (১) হারিয়ে শুরুতেই হোঁচট খায় ভারত। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা এ ওপেনার বোল্ড হন পেসার কাইল জেমিসনের বলে।

৩২ রানের মাথায় ভারতকে বিপদে ফেলে দেন হ্যামিশ বেনেট। এই পেসারকে খেলতে গিয়ে জেমিসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পুরো সিরিজে রানের জন্য সংগ্রাম করা কোহলি। ভারত অধিনায়ক এ ম্যাচে করেছেন মাত্র ৯ রান।

বিপর্যয়ে দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন পৃথ্বী শ ও শ্রেয়াস আয়ার। তবে ব্যক্তিগত ৪০ রানের মাথায় পৃথ্বী রান আউট হয়ে ফিরে গেলে দলীয় ৬২ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।

চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানো শুরু ভারতের। আয়ারকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল। ৬৩ বলে ৬২ রান করে আয়ার ফেরেন সাজঘরে।

পঞ্চম উইকেটে আরেকটি শত রানের জুটি ভারতকে এনে দেয় বড় সংগ্রহের পথ। রাহুল ও মনিষ পান্ডে এই জুটিতে তোলেন ১০৭ রান।

জুটির মূল কারিগর লোকেশ রাহুল। নিজের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে ১১৩ বলে ১১২ রান করে আউট হোন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৯টি চার ও ২ ছক্কা দিয়ে এ ইনিংস সাজান রাহুল।

জুটির আরেক ব্যাটসম্যান মনিশ পান্ডে ৪২ করে আউট হতেই কমে যায় ভারতের রানের গতি। শেষদিকে বাকিরা মিলে দলকে এনে দেন ৮ উইকেটে ২৯৬ রানের পুঁজি। স্বাগতিকদের হয়ে ৬৪ রানে ৪ উইকেট  হ্যামিশ বেনেট।

ভারতের ঠিক উল্টো শুরু নিউজিল্যান্ডের। দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস মিলেই তুলে ফেলেন ১০৬ রান। ৪৬ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন গাপটিল। তার আউটেই ভাঙে শতরান পেরোনো জুটি।

এরপর উইলিয়ামসন ২২, ফর্মে থাকা রস টেলর ১২ করে আউট হলে খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। অন্যপ্রান্তে হেনরি নিকোলস ঠিকই এগিয়ে নেন দলকে। ১০৩ বলে ৮০ রানের ম্যাচসেরা ইনিংসটি তার।

নিকোলস আউট হলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪৭.১ ওভারে দলকে জয় এনে দেন টম ল্যাথাম ও কলিন ডে গ্র্যান্ডহোম। মাত্র ২৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস গ্র্যান্ডহোমের। ল্যাথাম অপরাজিত ছিলেন ৩২ রানে। সিরিজে সেরা হয়েছেন তিন ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়ে ১৯৪ রান করা টেলর।

Tags: লিড স্পোর্টস
Previous Post

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে জাহিদ আকবরের ‘নামহীন’

Next Post

আবারও মন কেড়ে নিলেন সেই ‘জোকার’

Next Post
অস্কার মনোভাবের ব্যক্তি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মন কেড়ে নিলেন সেই ‘জোকার’

পদ্মা সেতুর সাড়ে তিন কিলোমিটার দৃশ্যমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT