চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মন কেড়ে নিলেন সেই ‘জোকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
অস্কার মনোভাবের ব্যক্তি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আলোচনা আর ইতিহাস সৃষ্টির মধ্য দিয়ে শেষ হয়েছে ৯২তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। পুরস্কার প্রদান কিংবা অস্কারের খুচরো বিষয় নিয়ে এখনো সরগরম বিশ্ব সংবাদমাধ্যমগুলো। তাতে হাওয়া দিচ্ছেন সিনেমার কোটি ভক্ত, পাঠক আর দর্শক! তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে মুখে প্রশংসা শোনা যাচ্ছে ‘জোকার’ খ্যাত জোয়াকুইন ফোনিক্স-এর!

জোকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেয়েছেন, প্রশংসা অবশ্য এজন্য নয়। বরং অস্কারের মঞ্চে দাঁড়িয়ে বলা কথাগুলোই সাড়া ফেলছে বিশ্বের মানবিক মানুষের কাছে। যে কথাগুলোর পরতে পরতে আছে জাতিবিদ্বেষ, পশুদের অধিকার এবং সমসাময়িক ইস্যু। নির্মম সমালোচনা করেছেন নিজেরও। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন ফোনিক্স, প্রায় হুবুহু তুলে ধরা হলো এখানে :

আমি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমি মনে করছি না যে কোনো সহকর্মীর (সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন যারা) থেকে আমি ভালো কাজ করেছি। কারণ আমাদের সবার ভালোবাসার জায়গাটা এক- আর সেটা হলো ‘সিনেমার জন্য ভালোবাসা’। অস্কার পাওয়ার চেয়ে এখানে অনুভূতি প্রকাশের সুযোগ পাওয়ার বিষয়টিই আমার জন্য বড় পুরস্কার।

যাদের কথা বলার ক্ষমতা নেই, তাদের পক্ষে এখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি। কয়েকটি সমস্যা নিয়ে কিছু ভাবনা মাথায় এলো।

মাঝে মাঝে আমরা মনে করি যে কোনো বিষয়ে কথা বলে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। কিন্তু আমি বিষয়টি খুব সাধারণভাবে দেখি। লিঙ্গ বৈষম্য বা বর্ণবাদের মতো বিষয় নিয়ে যখন কথা বলা হয়, তখন আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়।

এক জাতি, একজন মানুষ, এক বর্ণ, এক লিঙ্গ বা এক প্রজাতির শুধু প্রভুত্ব ফলানোর অধিকার থাকবে, এমন মতবাদের আমরা বিরোধিতা করি।

প্রকৃতি থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছি। পৃথিবীটাকে আত্মকেন্দ্রিক দৃষ্টিতে দেখায় অনেকেই অপরাধ-বোধে ভুগি আমরা। প্রকৃতির কাছে আমরা যাই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে। দুধের জন্য গরুর কাছ থেকে বাছুরকে কেড়ে নেয়া হয়। আমরা কফিতে, বা অন্যান্য খাবারে দুধ ব্যবহার করি, তাতে বাছুরটি বঞ্চিত হয়।

আমরা নিজেকে বদলাতে ভয় পাই। কারণ আমরা মনে করি আমাদের ত্যাগ শিকার করতে হবে, কোনো কিছুর দাবী ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষ তো সেরা। সৃষ্টিশীল এবং উদ্ভাবক। আমরা তৈরি করতে পারি, উন্নত করতে পারি এবং নতুন সিস্টেম তৈরি করতে পারি যা প্রকৃতির সব প্রাণীর জন্য উপকারী।

বোকার মতো জীবন কাটিয়েছি, স্বার্থপরের মতো। নিষ্ঠুর হয়েছি অনেক সময়, আমার সঙ্গে কাজ করে অনেকে বিপদে পড়েছেন। কৃতজ্ঞ এই যে রুমের অনেকেই আমাকে কাজের দ্বিতীয় সুযোগ দিয়েছেন। একে অপরকে সাহায্য করাই সবচেয়ে ভালো। অতীত ভুলের জন্য যেন আমরা একে অপরকে বাতিল না করি, বরং সামনে এগিয়ে যাওয়ার জন্য একে অপরকে সাহায্য করা উচিত। নতুন শিক্ষা দেয়া উচিত, পথ দেখানো উচিত।

আমার ভাই রিভারের বয়স যখন ১৭ ছিল, তখন ও এই লিরিকটি লিখেছিলো, ‘রান টু রেসকিউ উইথ লাভ অ্যান্ড পিস উইল ফলো।’

Tags: অস্কারঅস্কার-২০২০জোকারজোয়াকিন ফিনিক্সজোয়াকুইন ফোনিক্সলিড বিনোদন
Previous Post

৩০ বছর পর ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো নিউজিল্যান্ড

Next Post

পদ্মা সেতুর সাড়ে তিন কিলোমিটার দৃশ্যমান

Next Post

পদ্মা সেতুর সাড়ে তিন কিলোমিটার দৃশ্যমান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-মুমিনুলরা ফিরলেন নীরবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT