চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছর পর পূর্ণাঙ্গ রূপ পেলো জাবির ‘অমর একুশ’ ভাস্কর্য

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
6:40 অপরাহ্ন 15, এপ্রিল 2018
in শিক্ষা
A A

নির্মাণের দীর্ঘ ২৭ বছর পর অবশেষে সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেলো ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ‘অমর একুশ’ ভাস্কর্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে ভাস্কর্যটির পূর্ণাঙ্গ নকশা বাস্তবায়নের পর রোববার দুপুরে এটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

ভাস্কর্যটি মেরামতের তত্ত্বাবধানে ছিলেন এর মূল স্থপতি শিল্পী চৌধুরী জাহানারা পারভীন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম বলেন, ‘একুশ আমাদের আবেগের বিষয়। আমরা গর্বের সাথে একুশের চেতনা লালন করি।’

এ সময় তিনি ‘অমর একুশ’- এর ভাস্কর শিল্পী চৌধুরী জাহানারা পারভীনের উদ্দেশে বলেন, ‘শিল্পী তার মায়া, মমতা ও স্নেহ দিয়ে মূল নকশা অনুযায়ী ভাস্কর্যটি সম্পন্ন করেছেন। তার অবদানই তাকে আমাদের মাঝে অমর করে রাখবে।’

উদ্বোধন শেষে ভাস্কর্যটির পাদদেশে একটি পলাশ ফুল গাছ রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ভাস্কর্যটির নির্মাণ ইতিহাস তুলে ধরেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাস্কর্যটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় শিল্পী চৌধুরী জাহানারা পারভীন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভাস্কর্যটির অবয়ব অপরিবর্তনীয় রাখার আহ্বান জানান।

স্থপতি শিল্পীর বক্তব্য অনুযায়ী ভাস্কর্যটির অভিব্যক্তি হলো- ভাস্কর্যের মাঝখানে একজন মহিলার প্রতীক একুশের ভাষা আন্দোলনে পুরুষের সাথে নারীদের ত্যাগের স্মৃতি বহন করছে। উপরের দিকে তাকিয়ে থাকা নারী প্রতিকৃতি সন্তান বা ভাই হারানোর শোকে দুঃখিত নারীদের সাহসের অভিব্যক্তি।

এছাড়া ভাস্কর্যটির ৬ সিঁড়ি ৬ দফাসহ আমাদের স্বাধীনতা ও মুক্তি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ৬টি সালের স্মারক। ভাস্কর্যটির পাদদেশে পলাশ ফুলের গাছ বাংলার ঋতু বৈচিত্র্যে পলাশ ফুল ফুটিয়ে একুশের আগমনকে জানান দেয়।

প্রসঙ্গত, ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে মহান ভাষা শহীদদের স্মরণে শিল্পী জাহানারা পারভীনের নকশার ভিত্তিতে ‘অমর একুশে’ ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

নির্মাণের পর থেকে সংস্কার না করা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভাস্কর্যটি দুরবস্থার দিকে যাচ্ছিল। প্রশাসনকে বারবার অবহিত করার পর এ বিষয়ে প্রথমবারের মতো পদক্ষেপ বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন ভাস্কর্যটির মেরামতের জন্য বারবার দাবি জানিয়ে আসছিলো। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘সংস্কারের অভাবে এতদিন ভাস্কর্যটি দেখলে মনে হতো এর অভিভাবক নেই। প্রশাসনের এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আমরা খুশি।’

বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশে যেসব ভাস্কর্য নির্মাণ করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘অমর একুশে’ ভাস্কর্য।

মাতৃভাষা বাংলার জন্য যেসব দামাল ছেলে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথে অকাতরে রক্ত ঢেলে দিয়েছে তাদের স্মৃতিকে ধারণ করে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

Tags: জাবিভাস্কর্য
Previous Post

রোগ নিরাময়ে বহেড়া

Next Post

রমজানে পণ্যের দাম এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

রমজানে পণ্যের দাম এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াল ম্যাচের আগে বায়ার্নের বড় ধাক্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT