চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ মিলিয়ন লোকসানেই নেইমারকে বার্সায় দিচ্ছে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 28, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

গত বছরই ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে প্যারিস সেইন্ট জার্মেইন-পিএসজি। তবে বছর দেড়েক না যেতেই ২২ মিলিয়ন লোকসানে ছেড়ে দিতে রাজি ফরাসি জায়ান্টরা, তাও আবার সেই বার্সেলোনার কাছে।

বেশ কিছুদিন ধরেই চারপাশে খবর, মৌসুমে শেষেই প্যারিস থেকে বিদায় নেবেন নেইমার। তাকে ফিরিয়ে নিতে কথাবার্তা বলছে বার্সেলোনাও। কাতালানাদের হয়ে আন্দ্রে কুরি নামে এক ব্যক্তি লন্ডনে নেইমারের বাবার সঙ্গে দেখাও করেছেন।

একই রকম খবর দিয়েছে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘বিটেভিএ’। চ্যানেলটির আরও দাবি, ২০০ মিলিয়ন ইউরোতেই নেইমারকে বার্সায় যেতে দিতে রাজি হয়েছে প্যারিস সাঁ সাঁ।

শুধু বার্সাই নয়, নেইমার নিজেও আবার গায়ে জড়াতে চান কাতালান জার্সি। তবে বার্সেলোনা যদি এতো পরিমাণ অর্থ দিয়ে নেইমারকে দলে নিতে না পারে তাহলে কি হবে? তিনি কি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দেবেন? এমন সম্ভাবনা অবশ্য নেইমার বা তার এজেন্ট উড়িয়ে দেননি।

যদিও পিএসজি ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে ইস্যুর মুখোমুখি এবং বার্সাও তাদের ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলের ব্যাপারে একটা সিদ্ধান্তে প্রায় পৌঁছে গেছে। তাই সবমিলিয়ে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বেশ ’ বিনিময়যোগ্য’।

এদিকে, যখন থেকে খবর বের হয় ফ্রান্সে সুখে নেইমার, তখন থেকেই তার পেছনে লাইন লাগায় রিয়াল মাদ্রিদ। বার্সায় যোগ দেয়ার আগেও অবশ্য ব্রাজিলিয়ান অধিনায়ককে পেতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়ালের ক্লাব নীতিতে পরিবর্তন এসেছে। তারা আরও সাশ্রয়ী মূল্যে অল্প বয়স্ক খেলোয়াড়দের উপর বিনিয়োগের দিকে ঝুঁকছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বার্নাব্যু’রতে যে ৫৭৫ মিলিয়ন খরচ করেছেন তা নিয়ে ভাবছেন। এরপরও ক্রিস্টিয়ানো রোনালদোর ফাঁকা পূরণে নেইমারকে পেতে চাইছে রিয়াল, তবে সেটা আরও অনেক কম মূল্যে।

ওই টেলিভিশনের ভাষ্যমতে, নেইমারকে ২২ মিলিয়ন লোকসানে ছাড়লেও খুশি পিএসজি। কারণ তাদের আরেক তারকা কাইলিয়ান এমবাপের আবির্ভাব এবং একই সঙ্গে নেইমারের ইচ্ছাকে স্বীকৃতি দিতে পারা।

Tags: নেইমারপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

বিভাগীয় বাছাই পর্ব শেষে এবার মেগা অডিশনে ‘গানের রাজা’

Next Post

‘লেডী উইনার’-এ ৬ উপস্থাপক

Next Post

‘লেডী উইনার’-এ ৬ উপস্থাপক

রাজের ‘কুয়াশা’য় সুমন-তিশার রসায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT