চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লেডী উইনার’-এ ৬ উপস্থাপক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 28, নভেম্বর 2018
in বিনোদন
A A

বিভিন্ন পেশার আলোকিত নারীদের অংশগ্রহণে তুমুল জনপ্রিয়তা পেয়েছে সাপ্তাহিক গেম শো ‘লেডি উইনার’। এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন বর্তমান টেলিভিশন মিডিয়ার তরুণ ও সম্ভাবনাময় ৬ জন অনুষ্ঠান উপস্থাপক।

ছয় জন উপস্থাপক হলেন মৌসুমী মৌ, সামা মেহ্জাবিন রিনতী, শান্তা রহমান, নীল এইচ জাহান, ফারজানা বিথী ও চাঁদনী। তাদের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উপস্থাপক মৌসুমী মৌ।

সাধারণ এই উপস্থাপকদের বিভিন্ন টেলিভিশনে অতিথিদের নানান ধরনের প্রশ্ন করতেই দেখা যায়। সরাসরি কিংবা ধারণকৃত আলাপচারিতা, সংগীত, বিনোদন, খেলাধুলা ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান তারা সঞ্চালনা করে থাকেন। এবার নিজেরাই প্রশ্নের উত্তর দেওয়ার খেলায় অংশ নিলেন।

অনুষ্ঠানে গান, নাচ, গেম, কুইজ, ছবি দেখে বলাসহ নানা আয়োজনের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে ছিল পুরস্কার জেতার সুযোগ।

টানটান উত্তেজনাপূর্ণ এবং মজার মজার বিভিন্ন গেমস ও কুইজ জিতে ‘লেডি উইনার’ নির্বাচিত হন উপস্থাপক মৌসুমী মৌ। দ্বিতীয় হয়েছেন সামা মেহ্জাবিন রিনতী এবং তৃতীয় হয়েছেন ফারজানা বিথী।
অনুষ্ঠানে ‘মেয়ে তুমি তো আমার নও চেনা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সামা মেহ্জাবিন রিনতী। রবীন্দ্রসংগীত ‘জাগরণে যায় বিভাবরী’ গেয়ে শোনান শান্তা রহমান। নির্মলেন্দু গুণের ‘ওটা কিছু নয়’ কবিতা আবৃত্তি করেন ফারজানা বিথী।

মডেল ও অভিনেত্রী নোভার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল, শারমিন দীপ্তি এবং শাহ্ আলম। আগামী ৩০ নভেম্বর রাত ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি বৈশাখি টেলিভিশনে প্রচারিত হবে।

Tags: বিনোদনমৌসুমী মৌসংগীত
Previous Post

২২ মিলিয়ন লোকসানেই নেইমারকে বার্সায় দিচ্ছে পিএসজি

Next Post

রাজের ‘কুয়াশা’য় সুমন-তিশার রসায়ন

Next Post

রাজের ‘কুয়াশা’য় সুমন-তিশার রসায়ন

চীনে বিস্ফোরণে ২২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT