চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার যেনো আর প্রলম্বিত না হয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:45 অপরাহ্ন 21, আগস্ট 2020
in সম্পাদকীয়
A A
২১শে আগস্টের শহীদদের স্মরণে জনসমাগম ও স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনো স্বাধীন দেশে বিরোধীদলের জনসভায় বোমা গুলি ও গ্রেনেড হামলার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আবার তার বিচারের নামে প্রহসন, এই বুঝি প্রথম। ২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার একটি ঘৃণ্য প্রচেষ্টা হয়েছিল। যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দ্বিতীয় সর্ব্বোচ কলংকিত ঘটনা।

এ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ১৫ আগস্টের মধ্য দিয়ে দেশে হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। যে অবস্থা থেকে বেঁচে এসেছি তা খুবই কষ্টকর। এমনি সময় এই ধরনের হামলা হলে সবাই ছুটে আসতো সেবা দিতে। আমরা কোনো সেবা পাইনি। বঙ্গবন্ধু মেডিকেলও তখন বন্ধ, কেউ সেবা নিতে পারেনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধি জনসভায় নারকীয় গ্রেনেড হামলার ১৬ বছর পেরিয়ে গেছে। ওই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সন্তানেরা অনেকেই এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। দল ও সরকারের পক্ষ থেকে দান-অনুদান দেয়া হয়েছে। এর সঙ্গে বুকচাপা কষ্টও আছে। হারানো আপনজনদের কথা মনে পড়লেই ব্যাকুলতা জেগে ওঠে। চোখ থেকে ঝরে জল। বিশেষ করে বছর ঘুরে ২১ আগস্ট এলে হাহাকারে ডুবে যান তাঁরা। মুহুর্মুহু গ্রেনেড হামলায় ২২টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই ঝড়ে বিলীন হয়ে গিয়েছিল অনেক স্বপ্নও।

গ্রেনেড হামলার প্রধান লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি নেতাকর্মীদের সম্মিলিত মানব ঢালে বেঁচে গিয়েছিলেন। তারপর থেকে তিনি হতাহত মানুষের প্রতিটি পরিবারের প্রতি যথাসাধ্য সহায়তা চালিয়ে যাচ্ছেন। হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা, ছেলেমেয়েদের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ পড়াশোনার খরচ, চিকিৎসা ও ওষুধপথ্যের জোগাড়, ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র কিনে দিয়ে তাঁদের দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহসহ সব চাহিদা পূরণ করা হচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে মিরপুরে একটি প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ফ্ল্যাটও দেয়া হয়েছে। আহত কেউ কেউ হয়েছেন সাংসদ।

বিচারিক আদালতের রায়ের পর ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলা দুটি এখন দ্বিতীয় ধাপে রয়েছে। হাইকোর্টে শুনানি পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে মামলার পেপারবুক (মামলার বৃত্তান্ত) তৈরি হয়েছে। এখন পেপারবুক যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। এরপর বেঞ্চ নির্ধারণের পালা। তারপর শুনানি শুরু হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত শনিবার বলেন: ডেথ রেফারেন্সের জন্য পেপারবুক প্রস্তুত হয়ে গেছে। অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে।

১৬ বছর আগে এই দিনে ভয়ংকর সেই গ্রেনেড হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, গোয়েন্দা সংস্থার তৎকালীন দুই শীর্ষ কর্মকর্তাসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৪ জন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং অপর ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার খুব দ্রুত শেষ হবে বলে আমরা আশা করছি। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা নির্মূল করার অপসংস্কৃতির অবসান হবে বলে মনে করি। এই বিচারের মাধ্যমে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে আমরা আশাবাদী। এই ধরণের সকল হত্যাকাণ্ডের বিচারই পারে বাংলাদেশকে আইনের শাসনের দিকে নিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে। আমরা আরও আশাবাদ ব্যক্ত করি, দ্রুতই যেনো এই রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির নিকৃষ্ট রাজনীতিবিদদের চরিত্র উম্মোচিত হয়।

Tags: ২১ আগস্টগ্রেনেড হামলাবিচারিক আদালত
Previous Post

২১ আগস্টের হামলার ক্ষত এখনও বয়ে চলছেন তারা

Next Post

প্রদীপসহ ৩ আসামীকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাবের তদন্ত দল, তারপরে যা জানা গেল

Next Post
র‌্যাবের তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত, পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদীপসহ ৩ আসামীকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাবের তদন্ত দল, তারপরে যা জানা গেল

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে ম্যাকেঞ্জি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে ম্যাকেঞ্জির পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT