চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রদীপসহ ৩ আসামীকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাবের তদন্ত দল, তারপরে যা জানা গেল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:51 অপরাহ্ন 21, আগস্ট 2020
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
র‌্যাবের তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত, পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করার ঘটনা দেড় মিনিটের মধ্যেই ঘটে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী এমন ঘটেছিল, কেন গুলি করা হলো-সে প্রশ্নের উত্তর খুঁজছে র‌্যাব।

শুক্রবার দুপুরে দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এসব জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তাফা সরওয়ার।

তিনি বলেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি, কেন এই ফায়ারিংটা সংগঠিত হয়েছিল? এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী এমন ঘটেছিল, সিনহা গুলিবিদ্ধ হয়েছিল? কিংবা লিয়াকত যেটা বলছে, পিস্তল তাক করে ফেলেছিল-এই মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কী এমন হয়েছিল, পিস্তল তাক করার মত পরিস্থিতি আসলেই হয়েছিল কিনা, আর সেই বা কেন ফায়ার করল? আমাদের অনেক তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে। সেটার আলোকেই তদন্তকারী কর্মকর্তা সব যাচাই বাছাই করছেন, যাতে কোনভাবেই কোন নির্দোষ ব্যক্তি সাজা না পায় এবং কোন দোষী ব্যক্তি যেন কোনভাবেই ছাড় না পায়।

তোফায়েল মোস্তফা বলেন, রিমান্ডে থাকা আসামি, সাক্ষী ও বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে তদন্ত অনেক এগিয়েছে। এটি তদন্তের স্বার্থে এখন বলা মামলার কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে।

এরআগে দুপুরে ওসি প্রদীপ সহ ঘটনার তিন মূল আসামিদের নিয়ে পৃথকভাবে ঘটনাস্থল বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করেন র‌্যাবের তদন্তদল।

র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এ সময় ঘটনাস্থল তল্লাশি চৌকির সামনে দাঁড়িয়ে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তা নিজেদের মত করে হত্যার ঘটনার বিবরণ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তার কাছে।

গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ।

এ ঘটনায় অভিযুক্ত ও রিমান্ডে থাকা ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে পৃথকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিবরণ শোনেন মামলার তদন্ত কর্মকর্তা।

দুপুর ১টার দিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ারের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত আসামিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে অভিযুক্তদের কাছে ঘটনার আদ্যোপান্ত জানতে চান। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তরা নিজেদের মত করে ঘটনার বিবরণ তুলে ধরেন। এসময় অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সরওয়ার ছাড়াও র‌্যাবের আইন ও মিডিয়া উইং প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এবং সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুরের এই তল্লশি চৌকিতে গুলিতে নিহত হন অসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Tags: মেজর সিনহা হত্যা
Previous Post

২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার যেনো আর প্রলম্বিত না হয়

Next Post

বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে ম্যাকেঞ্জির পদত্যাগ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে ম্যাকেঞ্জি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে ম্যাকেঞ্জির পদত্যাগ

স্বর্ণের ভরিতে দাম কমলো দেড় হাজার টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT