চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্টের সেই নারকীয় হামলা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:05 পূর্বাহ্ন 14, এপ্রিল 2015
in রাজনীতি
A A

২০০৪ সালের ২১ আগস্ট, রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে এক নারকীয়
হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ
নিহত হন ২৪ জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী
এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি শ্রবণ ইন্দ্রিয়তে
আঘাতপ্রাপ্ত হন। মারাত্নক আহত হয়ে পঙ্গুত্ত্ব বরণ করেন কয়েক শত মানুষ।

সারাদেশে জঙ্গি বোমা হামলা এবং গোপালগঞ্জে পুলিশি
নির্যাতনের প্রতিবাদে ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা
ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। ট্রাকের উপর
তৈরি করা মঞ্চে শেখ হাসিনার বক্তৃতার এক পর্যায়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা
দিয়ে নেমে আসার সময় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। পরপর ১১টি গ্রেনেডের
মারাত্নক বিষ্ফোরণে মাত্র দুই তিন মিনিটেই লন্ডভন্ড হয়ে যায় পুরো
সমাবেশস্থল।

২০০৪ সালের এই ঘটনাকে বিএনপি-জামায়াতের জোট
সরকারের সময়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পরে ২০০৮ সালে
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২২ জনকে আসামী করে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর
শুরু হয় ৬১ জনের সাক্ষ্য গ্রহণ করার পালা। ওই হামলায় তখনকার চারদলীয় জোট
সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু,
স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জিহাদ প্রধান মুফতি
হান্নানসহ ২২ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

পরে
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার রাষ্ট্রপক্ষের অনুরোধে অধিকতর
তদন্তের আদেশ দেন দ্রুত বিচার আদালত। তদন্ত শেষে বিএনপির সিনিয়র ভাইস
প্রেসিডেন্ট তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদসহ আরো ৩০ জনকে আসামী করে
সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।

২০১১ সালে অভিযোগপত্র
পাওয়ার পর অভিযোগ গঠন করে নতুন করে বিচার শুরু হয়। এখনো এই মামলা বিচারাধীন
রয়েছে। সম্প্রতি ওই মামলায় ‘মোষ্ট ওয়ানটেড’ হিসেবে তারেক রহমানের নামে
‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

Tags: ২১ আগস্টগ্রেনেড হামলা
Previous Post

রাজনৈতিক কারণে বৈশাখী বেচাকেনায় মন্দা

Next Post

বৈশাখের প্রথম দিনে ডিসিসি প্রার্থীদের প্রচারণা

Next Post

বৈশাখের প্রথম দিনে ডিসিসি প্রার্থীদের প্রচারণা

তারেককে ফেরানো নির্ভর করে ইন্টারপোলের উপর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT