চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক কারণে বৈশাখী বেচাকেনায় মন্দা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:40 পূর্বাহ্ন 14, এপ্রিল 2015
in অর্থনীতি
A A

বছরের প্রথম তিন মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের বৈশাখে কিছুটা মন্দাভাব দেখেছে দেশের ফ্যাশন শিল্প। তারপরও দেশী ফ্যাশন শিল্পে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ১৫শ কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন।

ফ্যাশন এন্ট্রাপ্রেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক আজাদ চ্যনেল আই অনলাইনকে বলেছেন, তিন মাসের মন্দা কাটিয়ে বৈশাখি কেনাবেচা যখন অনেকটাই জমে উঠেছিলো ঠিক তখনই আবার পর পর দু’ দিনের হরতালে উদ্যোক্তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ‘বৈশাখের কেনাবেচা সাধারণত: শেষ কয়েকদিন  হয়। এপ্রিল মাসে দু্ আর এক, মোট তিন দিন হরতাল না হলে উদ্যোক্তারা নিজেদের মধ্যে যে লক্ষ্য ঠিক করেছিলেন সেটা অনেকটাই পূরণ হতো।’

৫ জানুয়ারি থেকে প্রথমে অবরোধ এবং পরে টানা হরতালে অন্য শিল্পের মতো স্থানীয় ফ্যাশন শিল্পও ক্ষতির মুখে পড়ে। তবে ২৪ মার্চ থেকে আর হরতাল না থাকায় অনেকে পহেলা বৈশাখকে সামনে রেখে ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখেছিলেন। শেষ পর্যন্ত আগের ক্ষতি পোষানো যায় নি। তবে নববর্ষ বাণিজ্যে খুব একটা হতাশও হতে হয়নি তাদের।

উদ্যোক্তারা জানিয়েছেন, ফ্যাশন শিল্পে পহেলা বৈশাখে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে গত বছর। তার আগের বছর (২০১৩) রাজনৈতিক সহিংসতার কারণে বেচাকেনা কম হলেও ২০১৪ সালে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিক্রিতে ২০ ভাগ প্রবৃদ্ধি হয়ে ১৫শ কোটি টাকার মতো বিক্রি হয়।

এবারও শেষ পর্যন্ত বিক্রি অনেকটা গত বছরের মতোই ছিলো বলে জানিয়েছেন আজহারুল হক আজাদ।

ফ্যাশন শিল্প উদ্যোক্তাদের সংগঠনের সভাপতি বলেন: আগের তিন মাসের অভিজ্ঞতায় ব্যবসায়ীরা তাদের লক্ষ্যই কম ঠিক করে রেখেছিলেন। তাই প্রবৃদ্ধি না হওয়ায় তাদের মানসিক অশান্তিতে পড়তে হয়নি।’

সাধারণত: যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে বিক্রি আগের বছরের চেয়ে ১০ থেকে ১৫ ভাগ বাড়লে ব্যবসায়ীরা সন্তুষ্ট থাকেন। এখন তাদের আশা, রাজনৈতিক অস্থিরতা না থাকলে আগামী ঈদে তারা প্রবৃদ্ধি দেখবেন।

বাংলাদেশে ফ্যাশন শিল্পে সাধারণত: অর্ধক র্বিক্রি হয় রোজার ঈদে। মধ্যবিত্তের বিকাশের সঙ্গে এখন ২৫ ভাগ বিক্রি হয় পহেলা বৈশাখকে কেন্দ্র করে।

Tags: আজহারুল হক আজাদফ্যাশনফ্যাশন হাউস
Previous Post

মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স

Next Post

২১ আগস্টের সেই নারকীয় হামলা

Next Post

২১ আগস্টের সেই নারকীয় হামলা

বৈশাখের প্রথম দিনে ডিসিসি প্রার্থীদের প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT