চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 15, জুন 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ সংসদে অর্থবছরের সম্পূরক বাজেট পাসের সময় সংসদ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে চলতি অর্থবছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ৪৬ হাজার ৫১৬ কোটি ১১লাখ টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।

নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২০ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবিসহ ২৫টি মঞ্জুরী দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়।

এসব দাবির ওপর বিরোধীদলের সদস্যরা মোট ১৬৭টি ছাটাঁই প্রস্তাব আনেন। এর মধ্যে সমঝোতার ভিত্তিতে সমাজকল্যাণ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয় এর দুটি দাবির ওপর আলোচনা হয়। ছাঁটাই প্রস্তাবে আলাচনা করেন, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, শামীম হায়দার পটোয়ারী, বেগম রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ ২ হাজার ৮০৮ কোটি ৩০ লাখ ৯৮ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২৩২ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে ৮৪২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার টাকা, পানি সম্পদ মন্ত্রণালয় খাতে ৮৩৭ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে ৫৫৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ৫২৭ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ৫০৪ কোটি ৯৯ লাখ টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ৪৯৩ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে ৪৫৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয় খাতে ৪৫০ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা, পরিকল্পনা বিভাগ খাতে ৩৭৯ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ২১৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা, পরিসংখান ও তথ্য ব্যবস্থাপনা খাতে ২৯০ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা, জননিরাপত্তা বিভাগ খাতে ২৯৪ কোটি ১১ লাখ ৮১ হাজার টাকা, সশস্ত্র বাহিনী বিভাগে ৯২ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগে ৫৯ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ৫৩ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা, মহিলা ও শিশু মন্ত্রণালয়ে ৩৯ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ে ৭৩ কোটি ২৬ লাখ ৬৭ হাজার টাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ৬২ কোটি ২১ লাখ ২১ হাজার টাকা, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা, সরকারি কর্মকমিশন খাতে ১৮ কোটি ১০ লাখ টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয় খাতে ১২ কোটি ৭৮ লাখ ৯১ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় খাতে ১ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে।

চলতি অর্থবছরে মূল বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা করা হয়।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহমারি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, সরকারি দলের আবুল হাসান মাহমুদ আলী, তাহজিব আলম সিদ্দিকী, ওয়াসিকা আয়েশা খান এবং বিএনপির হারুনুর রশীদ।

Tags: অর্থমন্ত্রীজাতীয় সংসদবাজেট
Previous Post

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত বদর উদ্দিন কামরান

Next Post

করোনাকালে অ্যামাজনের সর্বাধিক জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজ

Next Post
অ্যামাজনের জনপ্রিয় ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে অ্যামাজনের সর্বাধিক জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজ

সৌদি থেকে দেশে ফিরতে আগ্রহীদের পর্যায়ক্রমে আনা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT