চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত বদর উদ্দিন কামরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 15, জুন 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
বদর উদ্দিন কামরানের ছবি, হাসিমুখে পরিপাটি পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের দুই দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

সোমবার বাদ জোহর সিলেট মহানগরীর মানিকপীর টিলাস্থ গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মহানগরীর ছড়ারপারস্থ নিজ বাসভবনের সামনে প্রথম দফা জানাজা এবং মানিকপীর টিলার পাশে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

জনসমাগম এড়াতে জানাজা ও দাফনের সময় ঘোষণা না হলেও দ্বিতীয় দফা জানাজায় সহস্রাধিক লোক সমাগম ঘটে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ সর্বদলীয় নেতাকর্মীসহ মহানগরীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

সোমবার ভোররাত তিনটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে তার লাশ নিয়ে পরিবারের সদস্যরা সিলেটের উদ্দেশে রওনা হন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৫ জুন কামরানের করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়ে। ৬ জুন সকালে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৭ জুন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়। সেখানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে কামরানকে প্লাজমা থেরাপিও দেয়া হয়।

Tags: কামরানসাবেক মেয়রসিলেট
Previous Post

চ্যানেল আইয়ে মেগা ধারাবাহিক ‘একলা পাখি’ ও ‘সিক্সটি নাইন’

Next Post

২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

Next Post
বাংলাদেশ সংসদে অর্থবছরের সম্পূরক বাজেট পাসের সময় সংসদ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

অ্যামাজনের জনপ্রিয় ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে অ্যামাজনের সর্বাধিক জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT