চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে আনলো নগদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 10, অক্টোবর 2019
in অর্থনীতি
A A

বাংলাদেশের জনগণের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এই প্রয়াসের একটি ফসল ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ।

দেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভূক্তিকে মূলমন্ত্র ধরে আজ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছে।

ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে, যা কেবল বাংলাদেশের জন্য একটি মাইলফলক নয় বরং সারা বিশ্বের জন্য একটি রেকর্ড।

চলতি বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ উদ্বোধন করেন। সকল টেলিটক গ্রাহক এখন থেকে নগদ-এর সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা গ্রহণের জন্য টেলিটক গ্রাহকদের শুধু নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে হবে।

এ উপলক্ষে গতকাল বুধবার এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের ফসল হলো ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। প্রধানমন্ত্রীর বিচক্ষণ নির্দেশনা এবং পথপ্রদর্শন নগদকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর, যার সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইতিমধ্যেই পেতে শুরু করেছে। এখন সময় এগিয়ে যাওয়ার, দেশের মেহনতী মানুষ এবং প্রান্তিক জনগণকে সেবার আওতায় আনার।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: সাহাব উদ্দিন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ডাক বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: নগদ
Previous Post

অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করতে মেগা ফেস্টিভ্যাল

Next Post

মায়াঙ্কের সেঞ্চুরিতে বড় রানের পথে ভারত

Next Post

মায়াঙ্কের সেঞ্চুরিতে বড় রানের পথে ভারত

রিশা হত্যা মামলার রায় একটি অনন্য দৃষ্টান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT