চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করতে মেগা ফেস্টিভ্যাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 10, অক্টোবর 2019
in অন্যান্য
A A

অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করা এবং ভোক্তাদের মানসম্মত ও বিশ্বাসযোগ্য সেবা দেয়ার লক্ষ্যে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে মেগা অনলাইন শপিং ফেস্টিভ্যাল ‘১০-১০’।

এই মেগা ফেস্টিভ্যালে রয়েছে আকর্ষণীয় ছাড় এবং ফ্রি ডেলিভারি দেয়া হচ্ছে দেশের যেকোনো প্রান্তে।

আয়োজকরা জানান, দেশের ২০টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান যৌথভাবে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত। গত বছর প্রথম এই শপিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল।

এবার আরও বড় আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে এই অনলাইন উৎসব। বিভিন্ন প্রোডাক্ট ই-কমার্সের পাশাপাশি এবারে থাকছে বিভিন্ন সার্ভিস বা সেবা প্রদানকারী অনলাইন প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী ই-কমার্স কোম্পানিগুলো এবার দিচ্ছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, এছাড়া থাকছে সারাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা।

এছাড়াও বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাস্টারকার্ডের সৌজন্যে থাকছে সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা যাওয়ার প্যাকেজসহ বিমান টিকিট।

২০টি প্রতিষ্ঠান ক্রেতাদের সব মিলিয়ে ৫০০ ফ্রি গিফট ও ভাউচার দিবে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত।

রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মলনে এমন ঘোষণা ঘোষণা দেন আয়োজকরা। ওই সংবাদ সম্মেলনে আজকের ডিলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, রকমারি ডটকমের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন কর্মকর্তা মাহমুদুল হাসান সাদিসহ ২০টি শীর্ষস্থানীয় দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে: রকমারি, আজকের ডিল, পিকাবু, বাগডুম, প্রিয়শপ, স্টইলাইন, দ্যা মল, সাঁজগোঁজ, ডেলিগ্রাম, লেইসফিতা, রমণী, দিনরাত্রী, ডায়াবেটস স্টোর, ট্রাক লাগবে, সেবা এক্সওয়াইজেড, এক্সট্রা, স্টাইজেন গিফট, হ্যান্ডিমামা, গো জায়ান।

এবারের আয়োজনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ ও মাস্টারকার্ড।

Tags: অনলাইন কেনাকাটা
Previous Post

ক্যান্সার আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে এক পিতার আকুতি

Next Post

১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে আনলো নগদ

Next Post

১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে আনলো নগদ

মায়াঙ্কের সেঞ্চুরিতে বড় রানের পথে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT