চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছর আগের স্মৃতি মনে করাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 20, মার্চ 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আম্পায়ার ও ফিল্ডার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। একদমই সুখকর হয়নি শুরুর অভিজ্ঞতা। ব্যাটে-বলে সফরকারীদের গুঁড়িয়ে ৮ উইকেটে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে (১-০) স্বাগতিকরা।

ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটিংয়ে হোঁচটের পর বোলাররাও খানিকটা লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেননি।

২২ গজে ঝড় তোলা মার্টিন গাপটিলকে আউট করে প্রথম সাফল্যটি এনে দেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ-১৩১/১০ (৪১.৫ ওভার), নিউজিল্যান্ড-১৩২/২ (২১.২ ওভার)

দলীয় ফিফটি পার করে গাপটিল ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন। ডানহাতি ওপেনার মারেন চারটি ছক্কা ও তিনটি চার।

আরেক ওপেনার হেনরি নিকোলস সহজেই পাড়ি দিয়েছেন বাকি পথ। ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেভন কনওয়ে ২৭ রান করে তরুণ পেসার হাসান মাহমুদের শিকার হন। জয় থেকে নিউজিল্যান্ড যখন ১৩ রান দূরে, তখন আউট হন এ ব্যাটসম্যান। উইল ইয়ং ৬ বলে ১১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

২১.২ ওভারে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় কিউইরা। এরচেয়েও হতশ্রী চেহারা বাংলাদেশ দল দেখিয়েছিল ১৪ বছর আগে। ২০০৭ সালে কুউন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল টিম টাইগার্স। মাত্র ৬ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে সেই রান টপকে গিয়েছিল নিউজিল্যান্ড।

ব্রেন্ডন ম্যাককালামের ২৮ বলে অপরাজিত ৮০ রানের ঝড় আজও বাংলাদেশ বোলারদের জন্য দুঃস্বপ্ন। গাপটিলকে আজ সময়মতো ফেরানো না গেলে তেমন কিছু হলেও হতে পারত! ২০০ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন ওয়ানডে বিশকাপের প্রথম ও একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান।

ইউনিভার্সিটি ওভাল মাঠে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি ২৭ রানের, করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৩ রান।

শততম ওয়ানডে খেলতে নামা স্বাগতিকদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকে দারুণ জয় উপহারের দিনে ট্রেন্ট বোল্ট নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড সফরে এই ভেন্যুতেই ১৪ দিনের কোয়ারেন্টাইন পার করেছিল বাংলাদেশ।

Tags: তামিমমেহেদীলিড স্পোর্টসল্যাথামসৌম্য
Previous Post

সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Next Post

মেহেদীর প্রশংসায় তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিমের প্রশংসায় মেহেদী, খেলার মাঠে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেদীর প্রশংসায় তামিম

একটি হাতে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত আঘাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ীর দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে সন্ত্রাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT