চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজবাড়ীর দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে সন্ত্রাসীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 20, মার্চ 2021
in - সেমি লিড, জনপদ, রাজবাড়ী
A A
একটি হাতে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত আঘাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর জখম হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রহমান মন্ডল (৪৫)। শুক্রবার রাত ৯ টার দিকে নিজ বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পদ্মার মোড় নামক এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সভা শেষে তিনি মোটর সাইকেল করে দৌলতদিয়া বেপারি পাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। তার সাথে আরও একটি মোটর সাইকেলে ছিল। পথিমধ্যে পদ্মার মোড় নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার সময় তাকে বহনকারী মোটর সাইকেল চালক এবং অপর মোটর সাইকেলের কারও ওপর হামলার ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পেট, পিঠ, হাত ও ঘাড় মারাত্মক জখম হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দৌলতদিয়ায় গত এক সপ্তাহের মধ্যে দুটি সন্ত্রাসী ঘটনার পর চেয়ারম্যানের উপর নৃশংস এ হামলার ঘটনা ঘটলো। এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও ইউনিয়নের সাধারণ জনগন বিক্ষুব্ধ হয়ে ওঠে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিতাই কুমার বলেন, চেয়ারম্যান আব্দুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে এলোপাতাড়ি জখম হয়েছে। তারমধ্যে পেটের আঘাতটি খুবই গুরুতর। আমরা প্রাথমিক চিকিৎসা ও দুই হাতে দুটি স্যালাইন দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান,আমি চেয়ারম্যানের চিকিৎসা নিয়ে ফরিদপুর হাসপাতালে ব্যস্ত রয়েছি। এখনি কিছু বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে পরে সব জানানো হবে।

Tags: ইউপি চেয়ারম্যান
Previous Post

মেহেদীর প্রশংসায় তামিম

Next Post

অমিতাভকে ‘লিজেন্ড’ বললেন ক্রিস্টোফার নোলান

Next Post
বিশ্ব নেতাদের ছবি, একত্রে দেখা যাচ্ছে দুইজন পুরুষের মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভকে 'লিজেন্ড' বললেন ক্রিস্টোফার নোলান

গলায় কৈ মাছ আটকে যুবকের মৃত্যু, চাঁদপুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT