চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভকে ‘লিজেন্ড’ বললেন ক্রিস্টোফার নোলান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 20, মার্চ 2021
in বিনোদন
A A
বিশ্ব নেতাদের ছবি, একত্রে দেখা যাচ্ছে দুইজন পুরুষের মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব-সিনেমার ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পেয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করেন হলিউডের দুই কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসিস এবং ক্রিস্টোফার নোলান।

এর আগে স্করসিস ও নোলান এই পুরস্কার গ্রহণ করেছিলেন। অমিতাভ প্রসঙ্গে স্করসিস বলেন, ‘এই পুরস্কারের জন্য তার চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না।’

কয়েকবছর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে নোলানের দেখা হয়েছিল। ইনি সেই স্মৃতি চারণ করে বলেন, ‘এই লিজেন্ডের সঙ্গে আমার কয়েকবছর আগে দেখা করার সৌভাগ্য হয়েছিল।’

পুরস্কার গ্রহণ করে অমিতাভ বচ্চন বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি।’

পুরস্কার গ্রহণের সময় অমিতাভ বচ্চন একটি কালো সানগ্লাস পরে ছিলেন। অভিনেতা জানিয়েছেন, সম্প্রতি চোখে অপারেশন করিয়েছেন তিনি। ফ্যাশন নয়, চোখের সুরক্ষার জন্যই সানগ্লাস পরতে হয়েছে তাকে।

ভারতীয় হিসেবে অমিতাভই প্রথম এই পুরস্কার পেলেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ এক বিশ্বব্যাপী সংস্থা যারা গোটা পৃথিবীর সিনেমা সংরক্ষণ, রিস্টোরেশন এবং আর্কাইভিংয়ের কাজ করে থাকে।

Tags: অমিতাভ বচ্চনক্রিস্টোফার নোলানমার্টিন স্করসিসলিড বিনোদন
Previous Post

রাজবাড়ীর দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে সন্ত্রাসীরা

Next Post

চাঁদপুরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে যুবকের মৃত্যু

Next Post
গলায় কৈ মাছ আটকে যুবকের মৃত্যু, চাঁদপুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে যুবকের মৃত্যু

ফ্রান্সে লকডাউনের সময় প্যারিসে একজন নারী মাস্ক পরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ফ্রান্স-পোল্যান্ডে আবারও লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT