চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ বছর পরেও ‘৪২০’ নিয়ে উচ্ছ্বসিত ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 06, অক্টোবর 2020
in বিনোদন
A A
ফারুকী ও তার দল ৪২০ সিনেমার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ইতিহাসে ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। নাটকটি বেশ আলোচিত হয়। এই নাটকের মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলদেশের রাজনীতিকদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন এবং যথেষ্ট হাস্যরসের মাধ্যমে তিনি সফল হন।

১৩ বছর আগে চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটি তৎকালীন সময়ে বেশ সাড়া ফেলে। এক যুগের বেশি সময় পর আবারও চ্যানেল আইয়ের পর্দায় শুরু হয়েছে তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকটি।

‘৪২০’ নাটক নিয়ে তাই স্মৃতিকাতর ফারুকী। মঙ্গলবার নিজের ফেসবুকে পুরনো দুটি ছবি শেয়ার করে ফারুকী লিখেন,  তেরো বছর হয়ে গেলো! তেরো বছর পর চ্যানেল আইতে আবার প্রচারিত হতে যাচ্ছে  ‘ফোর টুয়েন্টি’! আমার মনে আছে, যখন আমরা এটা করতে যাই তখনও সিরিজ মানেই ফ্যামিলি সিরিজ বা ঐতিহাসিক কোনো উপন্যাস! সমসাময়িক রাজনীতি বা গ্যাংস্টার রাজনীতি নিয়ে সিরিজ করার কথা ভাবা এক ধরনের অসম্ভব ব্যাপারই ছিলো! কিন্তু আমার যেহেতু একটা সুবিধা ছিলো, আরে ফারুকী পাগল মানুষ, কী করে না করে, দাও করতে দাও! পাগল হওয়ার সুবিধা নিয়া আমরা বানাইয়া ফেললাম ‘ফোর টুয়েন্টি’!

তিনি বলেন, নাখালপাড়ায় বড় হওয়ার ফলে ঢাকার গ্যাংস্টার কালচার আর রাজনীতির অন্দরমহল ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হইছি! সেইসব অভিজ্ঞতার মালা গাঁথার ফল হইলো এই সিরিজ! এতো দিন পর পিছনে তাকাইয়া সিরিজটা নিয়া কী ভাবনা আসে আমার? একটা ভাবনাই শুধু আসে মাথায়- গল্পের ভেতরের উপাদান নিয়া আমি এখনো আনন্দিত! কিন্তু আজকে বানানোর সুযোগ পাইলে হয়তো বাজেট বেশি পাইতাম! এবং তার ফলে প্রোডাকশন কোয়ালিটি বেটার করার একটা স্কোপ পাইতাম! হয়তো কোনো একদিন ফোর টুয়েন্টি‘র সিক্যুয়েল হবে, তখন হয়তো সুযোগ হবে প্রোডাকশন কোয়ালিটি বেটার করার! নিশ্চয়ই!

‘৪২০’ নাটকের গল্পে দেখা যায় দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় তারা মসজিদের টাকা চুরি করে ঢাকায় চলে আসে। রাজধানীতে এসে ঘটনাক্রমে জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য। শেষ পরিণতিও তাদের ভাগ্যকে বদলে দেয়।

নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ। এই নাটক দিয়েই ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করেন মোশাররফ করিমসহ বেশ কজন তারকা।

চ্যানেল আইয়ের পর্দায় আবারও ৪২০ নাটকটি প্রচার হবে প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।

Tags: ৪২০নুসরাত ইমরোজ তিশাফারুকীমারজুক রাসেলমোশাররফ করিমলিড বিনোদনলুৎফর রহমান জর্জসোহেল খান
Previous Post

টি-টুয়েন্টি টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় আনার ভাবনা

Next Post

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: বাদল ৭ দিনের রিমান্ডে

Next Post
নির্যাতনের সন্দেহভাজন দুই ব্যক্তি, গৃহবধূ নির্যাতনের মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: বাদল ৭ দিনের রিমান্ডে

দেলোয়ারের ছবি, অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র মামলায় দেলোয়ার দুইদিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT