চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: বাদল ৭ দিনের রিমান্ডে

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
8:23 অপরাহ্ন 06, অক্টোবর 2020
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নির্যাতনের সন্দেহভাজন দুই ব্যক্তি, গৃহবধূ নির্যাতনের মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবূধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেন বাদলকে দুই মামলায় সাত দিন ও ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক শুনানি শেষে ওই দুই আসামির মধ্যে প্রধান আসামি বাদলের দুই মামলায় সাত দিন এবং এক মামলায় ইউপি সদস্য সোহাগকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ আদালতের কাছে প্রধান আসামি বাদলের দুই মামলায় সাত দিন করে ১৪ দিন এবং ইউপি সদস্য সোহাগের এক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।

ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসতবাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে।

পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করে।

এর আগে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর রোববার রাতে ৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

Tags: গৃহবধূ ধর্ষণনোয়াখালী
Previous Post

১৩ বছর পরেও ‘৪২০’ নিয়ে উচ্ছ্বসিত ফারুকী

Next Post

অস্ত্র মামলায় দেলোয়ার দুইদিনের রিমান্ডে

Next Post
দেলোয়ারের ছবি, অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র মামলায় দেলোয়ার দুইদিনের রিমান্ডে

জনতা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT