চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১১ বলে ১৭৫ করা ব্যাটটা নিলামে তুলছেন গিবস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 02, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গিবসের ব্যাট নিলামে তুলছেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মনে আছে সেই ১১১ বলে ১৭৫? জোহানেসবার্গের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৪৩৫ রানের লক্ষ্য সাউথ আফ্রিকা ছুঁয়েছিল ১ উইকেট আর ১ বল অক্ষত রেখে। রূপকথার সফল পরিসমাপ্তি এসেছিল হার্শেল গিবসের মহাকাব্যিক ইনিংসে। ১৪ বছর আগে ঝড় তোলা ব্যাটটা নিলামে তুলছেন প্রোটিয়াদের সাবেক ওপেনার।

গিবস ১১১ বলে ১৭৫ রান করেছিলেন সেদিন। তার ক্যারিয়ার সেরা। ইনিংসে ছিল ২১ চার আর ৭ ছয়। ১৪২ মিনিটে ১৫৭ স্ট্রাইকরেটের ইনিংস। সেদিন মর্যাদার লড়াই জিতেছিলেন।

এবার গিবসের লক্ষ্য করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই। অর্থ সংগ্রহ করে মানুষের সেবা করা। ওয়ানডেতে চারশো রান তাড়ার রেকর্ড গড়া সেই ম্যাচের দেড়শ পেরোনো ইনিংসের ব্যাট তাই নিলামে তোলার কথা জানিয়েছেন ৪৬ বছর বয়সী সাউথ আফ্রিকান সাবেক।

সময়টা ছিল ২০০৬ সাল। ১২ মার্চের উত্তাপ জোহানেসবার্গে। আগে ব্যাট করে অজিরা ছুঁড়ে দিয়েছিল ৪ উইকেটে ৪৩৫ রানের অসম্ভব এক লক্ষ্য। সাউথ আফ্রিকা ভড়কে যায়নি। স্বাগতিকরা রোমাঞ্চ ছোঁয়া জয় এনেছিল। এক বল হাতে রেখে ৯ উইকেটে ৪৩৮ করেছিল। ওয়ানডেতে রান তাড়ার সেই রেকর্ড অক্ষত আজও।

শুরুতে গিলক্রিস্ট ৫৫, ক্যাটিচ ৭৯, অধিনায়ক পন্টিং ১০৫ বলে ১৬৪ আর হাসি ৮১ করেছিলেন। পরে গিবসের সাথে তাল মিলিয়ে অধিনায়ক স্মিথ ৫৫ বলে ৯০, বাউচার অপরাজিত ৫০ দিয়েছিলেন উপহার।

Tags: নিলামরেকর্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
Previous Post

কোভিড-১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ‘রেমডিসিভির’

Next Post

ফিতা কেটে জানান দিলেন, তিনি বেঁচে আছেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিতা কেটে জানান দিলেন, তিনি বেঁচে আছেন

বাংলাদেশের বাজারে মানুষজন লাইন করে দোকানে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লকডাউনে যেভাবে চলবে অফিস, মদের দোকান, সেলুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT