চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড-১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ‘রেমডিসিভির’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 02, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিবাচক ফল পাওয়ার পর জরুরি পরিস্থিতিতে করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ এর চিকিৎসায় ‘রেমডিসিভির’ ওষুধ ব্যবহারের  অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিলেডের এই ওষুধটি সারাবিশ্বের মানুষের কোভিড-১৯ চিকিৎসার কাজে ব্যবহার করা হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জিলেডের সিইও এটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ হিসেবে ‍উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে ১৫ লাখ ওষুধ সারাবিশ্বের জন্য অনুদান দেওয়া হবে।’

সোমবার থেকে হাসপাতালগুলোতে এই ওষুধ বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

মূলত ইবোলা রোগের চিকিৎসার জন্য এই অ্যান্টি ভাইরাল ওষুধটি তৈরি হয়েছিল। এতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ কোভিড-১৯ চিকিৎসার সময় ১৫ থেকে ১১ দিনে নামিয়ে আনে।

জিলেডের মতে, রেমডিসিভির যত আগে দেয়া যায়, ততই কার্যকর হয়।

তারা বলছে, আগেভাগেই চিকিৎসা দেয়া হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করে।

তবে এক চীনা গবেষণা এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।  

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে।

বর্তমানে সারাবিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। আর প্রাণ হারিয়েছেন প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরেমডিসিভির
Previous Post

কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৪ লাখ ছাড়াল

Next Post

১১১ বলে ১৭৫ করা ব্যাটটা নিলামে তুলছেন গিবস

Next Post
ক্রিকেটার গিবসের ব্যাট নিলামে তুলছেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

১১১ বলে ১৭৫ করা ব্যাটটা নিলামে তুলছেন গিবস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিতা কেটে জানান দিলেন, তিনি বেঁচে আছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT