মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন টানা ২১বার ভোট দিয়েছেন নিউইয়র্কের বাসিন্দা জন পলকাট। তার বয়স এখন ১০৩ বছর। জনের ছেলে সাংবাদিক এডওয়ার্ড পলকাট বলছেন, তার ধারণা এটা মার্কিন ইতিহাসে রেকর্ড।
জন প্রথম ভোট দেন ১৯৩৬ সালে। এরপর কোনো নির্বাচনেই তিনি ভোট দেয়া বাদ দেননি। তখন তার বয়স ছিল ২৩ বছর। তখন আইন অনুযায়ী ভোটাধিকারের নির্ধারিত বয়স ছিল ২১ বছর।
জন জীবনের প্রথম ভোট দিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী ফ্রাংকলিন ডি রুজভেল্টকে। যুক্তরাষ্ট্রের ৩২তম এবং টানা তিন টার্মে প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট।









