চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালকের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 পূর্বাহ্ন 31, মে 2017
in আন্তর্জাতিক
A A

নিয়োগের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করলেন হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক মাইক ডাবকি। তবে ডাবকির পদত্যাগের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

তার পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে ইমেইলে বন্ধুদের জানিয়েছেন এই কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনে কাজ করা তার জন্য সম্মানের হয়ে থাকবে বলেও ওই মেইলে তিনি উল্লেখ করেন।

এছাড়া মার্কিন সরকারের ভালো এবং কর্মঠ নারী-পুরুষ দিয়ে হোয়াইট হাউজ পরিপূর্ণ বলেও তিনি জানিয়েছেন।

গত ১৮ মে ডাবকি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রাজনৈতিক সংবাদ বিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওস নিউজ জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ফিরে আসা পর্যন্ত  তিনি পদে থাকতে রাজি হয়েছিলেন বলে হোয়াইট হাউসের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে জানিয়েছেন।

এখন ডাবকির জায়গায় কাকে নিয়োগ দেয়া হবে সে সম্পর্কে কিছু জানায়নি হোয়াইট হাউস।

গত মার্চে অভিজ্ঞ এই রিপাবলিকান কৌশলবিদকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের গণমাধ্যম কৌশল ঢেলে সাজানোর জন্য ডাবকিকে নিয়োগ দেয়া হয়েছিল বলে বিবিসি জানিয়েছে।

এর আগে হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Tags: জেমস কোমিডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় আদভানির বিরুদ্ধে অভিযোগ গঠন

Next Post

অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Next Post

অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দই বড়া

ইফতারে রাখুন দই বড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT