চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় আদভানির বিরুদ্ধে অভিযোগ গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 পূর্বাহ্ন 31, মে 2017
in আন্তর্জাতিক
A A

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও মরুলি মনোহর যোশির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে ভারতের একটি আদালত।

উত্তর প্রদেশ রাজ্যের লখনৌর বিশেষ সিবিআই আদালত মঙ্গলবার এই অভিযোগ গঠন করে বলে এনডিটিভি জানিয়েছে।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১শ’ ২০ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তবে তারা এই অভিযোগ গঠনের বিরোধিতা করেছেন।

বাবরি মসজিদ ধ্বংসে তাদের কোনো ভূমিকা ছিল না বলে তারা দাবি করে বরং তারা এতে বাধা দিয়েছিলেন বলে জানান। কিন্তু আদালত তাদের আর্জি খারিজ করে দেন।

ওই আদালতে শিগগিরই আদভানিদের বিরুদ্ধে বিচার শুরু হবে। ভারতের সুপ্রিম কোর্ট সিবিআই আদালতকে দুই বছরের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ দিয়েছে। তবে আদালতের দৈনিক শুনানিতে তাদের হাজির থাকতে হবে না।

এসময় বিজেপির এই তিন প্রবীণ নেতাসহ এ মামলায় অভিযুক্ত আরো বেশ কয়েকজন আদালতে হাজির ছিলেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্র ডানপন্থিরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়।

ওই দিন হিন্দু-মুসলিম দাঙ্গায় দুই হাজার মানুষ মারা যায়।

Tags: বাবরি মসজিদ ধ্বংস
Previous Post

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নেতা নিহত

Next Post

হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালকের পদত্যাগ

Next Post

হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালকের পদত্যাগ

অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT