চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে নতুন বউ আর আমাদের কাণ্ডজ্ঞান!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:35 অপরাহ্ন 28, জুন 2021
in সম্পাদকীয়
A A
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেদিন দেশে সর্বোচ্চ মৃত্যুর (১১৯ জন) রেকর্ডের খবর পেয়ে শঙ্কিত হয়ে পড়েছে পুরো দেশের মানুষ, সেদিনই আরেক ঘটনায় অবাক বিস্ময়ে থমকে গেছে তারা। ঘটনাটা হলো শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাঁদপুর নতুন হাটের। সেখানে সাগর সরদার নামের এক ব্যক্তি বিয়ের পর স্বাস্ব্যবিধি ভেঙে হেলিকপ্টর করে নতুন বউ এনেছে বাড়িতে। এখানেই ঘটনার শেষ নয়, সেই বউ আর হেলিকপ্টার দেখতে জমা হয় হাজার হাজার মানুষ। যাদের বেশির ভাগের মুখেই ছিল না কোনো মাস্ক। শেষ পর্যন্ত সেখানে হস্তক্ষেপ করতে হয় প্রশাসনকে। বিয়ের আয়োজকদের অর্ধলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আমরা আগেও দেখেছি, অনেকেই শখের বসে হেলিকপ্টারে বিয়ে করতে যান, বউ নিয়ে আসেন। কেউ যান হাতি বা ঘোড়ায় চড়ে। খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয় এটা। কিন্তু অনেকেই পরিবেশ-পরিস্থিতি ভুলে যান। নিজের সুবিধার দিকে তাকাতে গিয়ে সামষ্টিকের জন্য বড় ক্ষতির সুযোগ করে দেন। শরীয়তপুরের এই ঘটনাও তেমনই। হয়তো বিয়ের আয়োজকদের সামষ্টিক ক্ষতির বিষয়টি মাথাতেই আসেনি! আবার গ্রামের বহু মানুষের কাছে হেলিকপ্টার এক বিরল বস্তু। সেটা দেখার লোভ ছোট-বড় অনেকেই সামলাতে পারে না। এটাও হতে পারে; হয়তো সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে গিয়েও পারেনি বরপক্ষ।

এই ঘটনায় আমরা শুধু সাগর সরদার বা তার পরিবারকেই দোষারোপ করছি না। এটাকে উদাহরণ হিসেবে দেখছি। কেননা আমরা জানি, এমন ঘটনা আরও ঘটছে। তা হয়তো অন্যভাবে? অন্য কোনো রূপে? হয়তো তা থেকে যাচ্ছে প্রশাসন কিংবা গণমাধ্যমের চোখের আড়ালে! যাদের বেশিরভাগেরই কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হচ্ছে না। আর তাতেই ঘটছে পুনরাবৃত্তি।

কিন্তু সময় এখন পাল্টে গেছে। এখন শুধু নিজেকে নিয়ে, নিজের পরিবার বা ঘরকে নিরাপদে রাখার সুযোগ সীমিত হয়ে গেছে। শুধু নিজেকে ভালো রেখে ভালো থাকার দিন শেষ। করোনাভাইরাস মানুষ নতুন করে অনেক কিছুই দেখিয়েছে। শিখিয়েছে নতুন নতুন সব ধারনা, চিন্তা আর পরিকল্পনা। যার মূল কেন্দ্রে পুরো পৃথিবী আর মানুষ।

আমরা মনে করি, এখন যে পরিস্থিতি; তাতে ব্যক্তির সুবিধার চেয়ে সমাজের সার্বিক স্বার্থ বা ভালো-মন্দ নিয়ে আগে ভাবতে হবে। সে জন্য অনেকক্ষেত্রে ব্যক্তি মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের কাণ্ডজ্ঞান বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। এমন কিছুই করা যাবে না, যাতে পুরো সমাজ, দেশ ক্ষতির মুখে পড়ে।

 

Tags: করোনাকরোনাভাইরাসনতুন বউভ্রাম্যমাণ আদালতমনদীপ ঘরাইলকডাউনসামাজিক দূরত্বস্বাস্থ্যবিধিহেলিকপ্টার
Previous Post

প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যেতে সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

Next Post

ভারত থেকে সরে টি-টুয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

Next Post
তিনজন ব্যক্তি আইসিসি টি২০ বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে সরে টি-টুয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

নির্মাণ শিল্পের নেতৃবৃন্দের মধ্যে মূল্য স্থিতিশীলতা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণ সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নীতি সহায়তা চায় রিহ্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT