চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে সরে টি-টুয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 28, জুন 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
তিনজন ব্যক্তি আইসিসি টি২০ বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব জল্পনা-ইঙ্গিতের অবসান। সংযুক্ত আরব আমিরাতেই সরে যাচ্ছে এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ছোট ফরম্যাটের ক্রিকেটের আসরটি আমিরাতে আয়োজনের কথা সোমবার আইসিসিকে জানিয়ে দেবে মূল আয়োজক ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তারা টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২১ আরব আমিরাতে আয়োজন করবেন।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী আরব আমিরাতে টুর্নামেন্ট হলেও মূল আয়োজক থাকবে ভারতই।

ভারতে করোনা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, বিসিসিআইকে আইপিএল বন্ধ করে দিতে হয়েছে মাঝপথে। দেশটিতে গত দুসপ্তাহে মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সেটিও ক্রিকেটের বিশ্ব আসরটি আয়োজনের জন্য অনুকূল নয়।

ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে কয়েকমাস ধরেই চিন্তায় পড়ে ছিল আইসিসি। সিদ্ধান্ত নিতে সৌরভ গাঙ্গুলির বোর্ডকে সময় বেধে দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত শচীন-সৌরভের দেশ আয়োজন করতে পারবে কিনা, সেটির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য ভারতকে জুনের শেষ সপ্তাহ, স্পষ্ট করে বললে ২৮ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছিল আইসিসি। সঠিক সময়েই উত্তর করল বিসিসিআই।

আসছে অক্টোবর-নভেম্বরে বসার কথা বিশ্বকাপ টি-টুয়েন্টির আসর। ভারত না পারলে কী ঘটবে সেই বিকল্প চিন্তা আগেই করে রেখেছিল আইসিসি। সংস্থাটির শেষ বোর্ড সভায় বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম এগিয়ে থাকে। আমিরাতই নির্দিষ্ট হল শেষ অবধি। কয়েকটি ম্যাচের জন্য যৌথ আয়োজক হতে পারে ওমানও। যদিও এখনও ভেন্যু-সূচি ঠিক হয়নি।

Tags: আইসিসিআরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারতলিড স্পোর্টস
Previous Post

হেলিকপ্টারে নতুন বউ আর আমাদের কাণ্ডজ্ঞান!

Next Post

নির্মাণ সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নীতি সহায়তা চায় রিহ্যাব

Next Post
নির্মাণ শিল্পের নেতৃবৃন্দের মধ্যে মূল্য স্থিতিশীলতা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণ সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নীতি সহায়তা চায় রিহ্যাব

স্মার্ট তরুণরা সুন্দর প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্নাহর 'মায়ের ডাক'- এ তারার হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT