চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে নিজেকেই দুষলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

বিপিএলের ফাইনালে এমন এক ব্যাটসম্যানের ক্যাচ ছেড়েছেন সাকিব, যে কিনা একাই জিতিয়ে দিয়েছেন রংপুর রাইডার্সকে। টি-টুয়েন্টির সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয়েছে তার দল ঢাকাকে। ২২ রানে জীবন পাওয়ার পর গেইল গুনেগুনে মেরেছেন ১৮টি ছক্কা। তার ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের ইনিংসের কাছেই হারতে হয়েছে গত আসরের চ্যাম্পিয়নদের। হারের পর তাই নিজেকেই দুষলেন ঢাকার অধিনায়ক।

‘এ ম্যাচে বড় ক্ষতি ছিল আমার ক্যাচ মিস। বোলিংটাও সেভাবে ভাল করতে পারিনি। গেইল যখন ব্যাটিং করছিল, আমরা যথেষ্ট ভাল জায়গায় বল ফেলতে পারিনি। হয়তবা আরও এক-দুইটা সুযোগ পেলে কিছু করতে পারতাম।’

শুরুতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসের উইকেট হারালে ধীর গতিতে আগান গেইল-ম্যাককালাম জুটি। রংপুর শুরুর ১০ ওভারে তোলে মাত্র ৬৩ রান। শেষ ১০ ওভারে ১৪৩ রান তুললে রংপুরের পুঁজি দাঁড়ায় ২০৬ রানে। যাতে ম্যাককালামের অবদান ৫১। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ২০১ রান। ঢাকা শেষ পর্যন্ত করতে পারে ১৪৯ রান। ৫৭ রানে জয় তুলে নেয়া রংপুরের ওপেনিংয়ে নামা গেইল আউট হননি।

সেসময় মাঠে কতটা অসহায় ছিলেন সাকিব সেটিই বোঝালেন, ‘ও যদি ব্যাট করতে থাকে, যেকোনো দলের জন্যই হ্যাম্পার হয়। ও শুরুতে আউট হয়ে গেলে তো টেনশন থাকত না। যেহেতু ২০ ওভার ব্যাট করেছে, পুরো ২০ ওভারই টেনশন ছিল।’

সুনীল নারিনের বলে কাভারে শক্তি প্রয়োগ করে ড্রাইভ খেলেছন গেইল। প্রচণ্ড বেগে আসা বলটি তালুবন্দী করতে ব্যর্থ হন সাকিব। ক্যাচ হাতছাড়া করে জন্য যেন তাই আক্ষেপ মিটছেই না সাকিবের, ‘ওই সময়ে ক্যাচ ধরতে পারলে রান ১৪০-১৩০এর বেশি হত না! কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য অতটা সহজ ছিল না। যেহেতু আমরা অনেক ব্যাটসম্যান নিয়ে খেলেছি, আমাদের বিশ্বাস ছিল ১৫০-১৬০ পর্যন্ত গেলে, আমরা ওই রান করতে পারব। ওদের বোলিং অ্যাটাক অত ভাল না।’

Tags: বিপিএল-২০১৭সাকিব
Previous Post

খেলোয়াড়দের ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে সফল মাশরাফী

Next Post

রোহিঙ্গাদের আগমনে পরিবেশে মারাত্মক প্রভাব পড়েছে: প্রধানমন্ত্রী

Next Post

রোহিঙ্গাদের আগমনে পরিবেশে মারাত্মক প্রভাব পড়েছে: প্রধানমন্ত্রী

কুমিল্লা চিড়িয়াখানার আলোচিত সেই সিংহ মারা গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT