চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে সফল মাশরাফী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
1:51 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

বিপিএল ফাইনালের পর সংবাদমাধ্যমের সঙ্গে প্রথমে কথা বলে যান রানার্সআপ দলের অধিনায়ক সাকিব আল হাসান। পরে অপরাজিত ১৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে সব আলো কেড়ে নেয়া ক্রিস গেইল। সবার শেষে আসলেন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের পাঁচ আসরের চারটিতে শিরোপাজয়ী দলকে নেতৃত্ব দিয়েছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।’

এক মৌসুম বিরতির পর আবারও শিরোপা উঠল তার হাতে। যে দলটির শেষ চারে উঠতে নাভিশ্বাস উঠেছিল তারাই কিনা চ্যাম্পিয়ন! রহস্যটা জানত চাইলেন সংবাদকর্মীরা। মাশরাফী প্রথমে বললেন ভাগ্যের সহায়তা। পাল্টা প্রশ্নে পরে বললেন দলীয় প্রচেষ্টার কথা। তবে আসল রহস্যটা বলতে সময় নিলেন আরও খানিকটা। শেষঅবধি জানালেন, নকআউট পর্বে এসে খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দেয়াটাই কাজে লেগেছে। এসময় কীভাবে দলকে উজ্জীবিত করেছেন জানালেন সে কথাও।

‘চতুর্থ হয়ে ওঠার পর অনেক কথা হয়েছে। তবে একটাই বার্তা ছিল, আমরা সুযোগ পেয়েছি। পরের যেকোনো ম্যাচের পর আমরা বাড়ি চলে যেতে পারি। তাহলে অলআউট ক্রিকেট খেলি, স্বাধীনতা নিয়ে খেলি। যার যেটা মন চায় সেটা যেন পূর্ণ স্বাধীনতা দিয়ে মাঠে করি। এমন না একটা বোলার ইয়র্কার করতে চাচ্ছে, সেটা তাকে মনে বাধা দিচ্ছে বা এমন সংশয় নিয়ে যেন কিছু না করি। একই সময় গেইল-ম্যাককালামদের বলা ছিল, যেহেতু তারা শটস খেলতে পছন্দ কর সেটাই যেন খেলে। তারপরও শুরুর ১০ ওভার দেখে খেলেছে। সেটা নিজেদের মতো পরিকল্পনা করে খেলেছে। মেসেজটা গুরুত্বপূর্ণ ছিল, স্বাধীনতা নিয়ে খেলার, মাঠে কেউ কাউকে দোষারোপ করিনি। এটা গুরুত্বপূর্ণ ছিল।’

দলে গেইল-ম্যাককালামের মতো বিস্ফোরক ব্যাটসম্যান থাকলেও রংপুরের টুর্নামেন্টে শুরুটা ভাল ছিল না। সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না কেউই। শেষ চারে যেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ছোট ছোট অবদান, আর দলগত পারফরম্যান্সে কয়েকটি ক্লোজ ম্যাচ জিতে নিজেদের পথে রেখেছে দলটি। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয় রংপুরের শেষ চার। কুমিল্লা ১৮, ঢাকা ও খুলনা সমান ১৫ পয়েন্ট পেয়ে নিশ্চিত করে সেরা চার। ধুঁকে ধুঁকে আসা দলটিই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। গেইল-ম্যাককালাম-চার্লসরা জ্বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। টোটকাটা অবশ্য দিয়েছেন মাশরাফীই।

শেষ চার নিশ্চিত হয়ে যাওয়ার পরই খুশি হয়ে গিয়েছিলেন রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। শুরুতে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখা মাশরাফী সেরা অর্জনটাই তুলে দিলেন। তার নিজের ভাষাতেই, ভাগ্য সাথে প্রচেষ্টা; আর মিলিয়ে মাশরাফী মানেই যেন চ্যাম্পিয়ন!

Tags: বিপিএল-২০১৭মাশরাফী
Previous Post

টি-টুয়েন্টিতে আমিই সর্বকালের সেরা: গেইল

Next Post

হেরে নিজেকেই দুষলেন সাকিব

Next Post

হেরে নিজেকেই দুষলেন সাকিব

রোহিঙ্গাদের আগমনে পরিবেশে মারাত্মক প্রভাব পড়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT