চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেইঙ্কসের হাসি চওড়া করছে শিষ্যরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 19, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা জয়ের উল্লাসে একে অপরের সাথে উচ্চতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তি অধ্যায় শেষে এখন আবারও হাসছে বায়ার্ন মিউনিখ। দলের সঙ্গে হাসছেন কোচ ইয়ুপ হেইঙ্কসও। চতুর্থবারের মত বায়ার্নের ডাগআউটে ফেরার পর হেইঙ্কসের হাসি চওড়া করে চলেছেন তার শিষ্যরা। শনিবার তাকে আরও বড় উপহার দিল লেভানডোভস্কি-ভিদালরা।

প্রথম কোনও ব্যক্তি হিসেবে জার্মান বুন্দেসলিগায় ৫০০তম জয়ের রেকর্ড গড়েছেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কস। অগসবার্গের বিপক্ষে বাভারিয়ানদের ৩-০ গোলে জয়ের ম্যাচে এমন কীর্তি গড়েন তিনি।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। অপর গোলটি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালের। জয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে লিগে শীর্ষে অবস্থান করছে জার্মান ‘কাইজাররা’।

হেইঙ্কস তার খেলোয়াড়ি জীবন ও কোচিং মিলিয়ে বুন্দেসলিগায় মোট ১,০১৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৫০০ ম্যাচে জয় পেলেন। এই লিগে বায়ার্নসহ আরও কয়েকটি দলের কোচ হিসেবে ৩২৬ ম্যাচে জয় পান তিনি। আর খেলোয়াড়ি জীবনে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ ও হ্যানোভার ৯৬’র হয়ে ১৭৪ ম্যাচ জেতেন।

কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পর গত সেপ্টেম্বরই বায়ার্নের হয়ে চতুর্থবারের মতো কোচিংয়ে আসেন ৭২ বছর বয়সী ইয়ুপ হেইঙ্কস। এর আগে তিনি ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০ ও ২০১২-১৩ মৌসুমে বায়ার্নকে লিগ শিরোপা জেতান।

ল্যান্ডমার্ক জয়ের পর হেইঙ্কস বলেন, ‘এটা আমার জন্য একটা বিস্ময়। আমি পরিসংখ্যান এবং সংখ্যা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু ৫০০? এটি একটি চিত্তাকর্ষক সংখ্যা। একজন খেলোয়াড় হিসাবে আমার দীর্ঘ কর্মজীবন ছিল, এবং এখন একজন কোচ হিসাবে। তবে এটা কোনও পরিকল্পনা করে হয়নি।’

আনচেলত্তিকে বরখাস্তের সময় চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়েছিল বায়ার্ন। হেইঙ্কস ফেরার পর সেই ডর্টমুন্ডের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে তারা। দুইয়ে থাকা লেইপজিগের চেয়ে ৬ পয়েন্ট।

Tags: বায়ার্ন মিউনিখ
Previous Post

আমার দৃষ্টিতে মৌসুমী-ওমর সানী এখনও আমার বন্ধু: মিশা সওদাগর

Next Post

যেভাবে প্রথমবারের মতো পালিত হলো ‘টয়লেট দিবস’

Next Post
বিশেষজ্ঞ ও সাধারণ মানুষরা বিশ্ব টয়লেট দিবসের সমর্থনে র‌্যালিতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে প্রথমবারের মতো পালিত হলো ‘টয়লেট দিবস’

বাংলাদেশি নারী শিল্পীর ছবি, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় রীতা কয়রাল আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT