চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার দৃষ্টিতে মৌসুমী-ওমর সানী এখনও আমার বন্ধু: মিশা সওদাগর

সারারা মুশাররাত তূর্ণা by সারারা মুশাররাত তূর্ণা
11:44 পূর্বাহ্ন 19, নভেম্বর 2017
in বিনোদন
A A
মিশা সওদাগর

মিশা সওদাগর

মিশা সওদাগর, ৩১ বছর ধরে দাপটের সঙ্গে ঢালিউড আলোকিত করা এই অভিনয়শিল্পী সম্প্রতি এসেছিলেন আব্দুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আই এর কিউট নিবেদিত ‘সাময়িকী’ অনুষ্ঠানে। সেখানেই আলোচনা করেছেন অভিনয় জীবনের নানা বিষয়ে-

চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। কিন্তু বহু বছরের পারিবারিক বন্ধু ওমর সানি ও মৌসুমি ছিলেন  ভিন্ন প্যানেলে। সেই নির্বাচনের ফলাফল নিয়ে আদালত অব্দি গেছেন শিল্পীরা। সদস্য নির্বাচিত হয়েও পরবর্তীতে পদত্যাগ করেন চিত্রনায়িকা মৌসুমী। এসব সম্পর্কে প্রশ্ন করা হলে মিশা জবাবে জানান, তিনি নিজে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন বলে নির্বাচনের হার-জিতকে খেলার ফলাফলের মতই ভাবেন। আর একারণেই কোন কিছু মনে না রেখে ওমর সানীর জন্মদিনে কেক নিয়ে সানী-মৌসুমীর বাসায়ও গেছেন।

স্পষ্টভাবেই বললেন, তাঁর দৃষ্টিতে ওমর সানী-মৌসুমি এখনও তাঁর ভালো বন্ধুই।

১৩ বছর ধরে শিল্পী সমিতিতে যুক্ত থাকা মিশা নির্বাচন করেছেন বেশ কয়েকবার। জানালেন, এবারের কমিটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র আইন যেন মেনে চলা হয় সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখছে।

মিশা সওদাগর
  মিশা সওদাগর

অভিনয় থেকে হঠাৎ কেন অবসরে গেলেন, কোন ধরনের অভিমান এর পেছনে লুকানো আছে কি না, এই প্রশ্নে মিশা বারবার বলেছেন একান্তই পারিবারিক ও ব্যক্তিগত কারণে অভিনয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করছেন।

৩১ বছরের ক্যারিয়ারে টানা ২৬ বছর কাজ করে যাওয় মিশা প্রচণ্ড ভাবে নব্বইয়ের দশকের পরিচালকদের অভাব অনুভব করেন। ভাল কাজ করা অনেকেই বিভিন্ন মান অভিমান থেকেই দূরে সরে গেছেন। ভাল ও মানসম্মত প্রোডাকশন হাউসের অভাবকে এই ক্ষেত্রে দায়ী করলেন তিনি।

১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে এসে প্রথমে কাজ শুরু করেছিলেন নায়ক হিসেবেই। তারপর কালকের পরিক্রমায় হয়ে ওঠেন খলনায়ক। ৫১ বছর বয়সী মিশা সওদাগর ৩১ বছরের ক্যারিয়ারে কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে, নিজের অ্যাকশন দৃশ্যগুলোতে নিজেই অংশ নিতেন। আর একারণেই  ক্ষত-বিক্ষত তাঁর নিজের শরীর। কিন্তু সেসব আঘাতকে কখনই পাত্তা দেন নি কাজের কথা ভেবে।

পুরানো ঢাকার ছেলে মিশা সওদাগরের আরেক প্রতিভার কথা অনেকেই জানেন না। তিনি নিজে কবিতা লেখেন এবং আবৃত্তিও করেন।

মানুষ হিসেবে নিজেকে ১০০ তে ৬০ নম্বর দেন মিশা। ৪০ নম্বর কম দেয়ার কারণ তাঁর হঠাৎ রেগে যাওয়া। ১১ বছর প্রেম করে বিয়ে করা মিশা স্বামী হিসেবেও নিজেকে ৬০ শতাংশ রোমান্টিক বলেই দাবি করেছেন।

ভক্তদের আশা, এত আগেই ক্যামেরার সামনে দাঁড়ানোর মায়া পুরোপুরি ত্যাগ করবেন না বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খলনায়ক মিশা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন মিশা তা অবশ্য এখনও জানা যায় নি।

Tags: মিশা সওদাগর
Previous Post

যুক্তরাষ্ট্রে কার্যালয় বন্ধের হুমকিতে ফিলিস্তিনের পাল্টা হুমকি

Next Post

হেইঙ্কসের হাসি চওড়া করছে শিষ্যরা

Next Post
বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা জয়ের উল্লাসে একে অপরের সাথে উচ্চতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেইঙ্কসের হাসি চওড়া করছে শিষ্যরা

বিশেষজ্ঞ ও সাধারণ মানুষরা বিশ্ব টয়লেট দিবসের সমর্থনে র‌্যালিতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে প্রথমবারের মতো পালিত হলো ‘টয়লেট দিবস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT