চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়েস্কাকে ফুটবল শেখাল মেসি-সুয়ারেজরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

খেলা ন্যু ক্যাম্পে। সেখানে ম্যাচের তিন মিনিটেই এগিয়ে গেল হুয়েস্কা। নবাগত দলটির চোখ রাঙানি যেন তাঁতিয়েই দিল বার্সেলোনাকে! প্রতিক্রিয়ায় গ্যালারি ঠাসা চেনা দর্শকদের পরে ম্যাচজুড়েই বিনোদিত করেছেন মেসি-সুয়ারেজরা। তুলে নিয়েছেন বিশাল জয়।

রোববার রাতে দেপোর্তিভা হুয়েস্কাকে বিধ্বস্ত করে দেয়ার পথে ৮-২ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

ম্যাচের তৃতীয় মিনিটে হুয়েস্কাকে লিড এনে দেন হুয়ান ক্যামিলো হার্নান্দেজ। বার্সেলোনা অবশ্য গোল শোধে বেশি সময় নেয়নি। ১৬ মিনিটে ইভান রাকিটিচের পাসে সমতা ফেরান মেসি।

জর্ডি আলবার ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিয়ে ২৪ মিনিটে বার্সাকে লিড এনে দেন অতিথিদের ডিফেন্ডার হোর্হে পুলিডো। ৩৯ মিনিটে আলবার বাড়িয়ে দেয়া বলে সুয়ারেজ জাল খুঁজে নিলে সেটি আরেকধাপ বেড়ে যায়।

যদিও ৩-২ করে বিরতিতে যেতে হয় স্বাগতিকদের। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে শটে দারুণ এক গোল করে অ্যালেক্স গ্যাল্লার ম্যাচে রাখেন হুয়েস্কাকে।

সেখানেই শেষ। মধ্যবিরতির পর আর তল খুঁজে পায়নি হুয়েস্কা। একের পর এক গোল করে সময়টাতে উল্লাসে মাততে থাকে বার্সা। ৪৮ মিনিটে মেসির শট পোস্টে বাধা পেয়ে সুয়ারেজের কাছে যায়, উরুগুয়ে তারকা সেটি উসমানে ডেম্বেলের দিকে ঠেলে দিলে জালে জড়িয়ে দেন ফরাসি তারকা।

ম্যাচের ৫২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রাকিটিচ। বলের যোগানদাতা মেসি। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন মেসি। চলতি আসরে লিগে আর্জেন্টাইন মহাতারকার যেটি চতুর্থ গোল।

পরে ৮১ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বলে গোল করেন আলবা। হ্যাটট্রিকের সুযোগও এসেছিল মেসির সামনে। যোগ করা সময়ে সুয়ারেজকে হুয়েস্কা গোলরক্ষক বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুয়ারেজ স্পটকিকের জন্য মেসির হাতে বল তুলে দেন। বার্সা অধিনায়ক সেটি সুয়ারেজের দিকে ঠেলে দিয়ে স্পটকিক নিতে বলেন। তাতে নিজের দ্বিতীয় ও দলের অষ্টম গোলটি করে বড় জয়ে শেষ পেরেক ঠোকেন উরুগুয়ে তারকা।

Tags: বার্সামেসিলিড স্পোর্টসহুয়েস্কা
Previous Post

ম্যানইউ’র স্বস্তির রাতে জিতেছে আর্সেনালও

Next Post

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Next Post

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রমা চৌধুরী

একাত্তরের জননী রমা চৌধুরী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT