চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের জননী রমা চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
রমা চৌধুরী

একাত্তরের জননী খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী মারা গেছেন। সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ রমা চৌধুরী। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়া হয়। এরপর রাতেই লাইফ সাপোর্ট দেয়া হয়।

ওই অবস্থায়ই ভোরে মারা যান একাত্তরের জননী।

রমা চৌধুরী ১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারান এ বীরাঙ্গনা। পুড়িয়ে দেয়া হয় তার ঘরবাড়ি।

১৮টি বই লিখেছেন রমা চৌধুরী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত বছর ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ৪ বার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৫ ডিসেম্বর বাসায় পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাকে চিকিৎসা না দিয়ে ৪ ঘন্টা ফেলে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর কোনো চিকিৎসা না করিয়ে রমা চৌধুরী ক্ষুব্ধ হয়ে চমেক হাসপাতাল ছেড়ে প্রাইভেট মেডিকেল সেন্টারে ভর্তি হন।

গত ১৪ জানুয়ারি রমা চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সব ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।

১৫ জানুয়ারি রমা চৌধুরী ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

Tags: রমা চৌধুরীলিড নিউজ
Previous Post

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Next Post

সাউথ কোরিয়ায় হাইওয়ে টানেলের ভেতর সবজি ও ফলের বাগান

Next Post

সাউথ কোরিয়ায় হাইওয়ে টানেলের ভেতর সবজি ও ফলের বাগান

জুভেন্টাস ছোট দলে অভিষেকেই ৪ গোল জুনিয়র ক্রিস্টিয়ানোর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT