চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন সাহিত্য পুরস্কার পেলেন শওকত আলী ও সাদিয়া মাহজাবীন

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
3:15 অপরাহ্ন 12, নভেম্বর 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রবীণ কথাশিল্পী শওকত আলী এবং নবীণ সাহিত্যিক সাদিয়া মাহজাবীন ইমাম। নবীণ ও প্রবীণ কথাসহিত্যিকদের অনুপ্রানত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রথমবারের মতো এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। নবীণ, প্রবীণ দুই ক্যাটাগরিতে দুজন কথাসাহিত্যিককে সম্মাননা দেয়া হয়। নবীণ কথাসাহিত্যিক সাদিয়া মাহজাবিন ইমাম এবং প্রবীণ সাহিত্যিক শওকত আলীকে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিনকে ঘিরে এ সম্মাননা দেয়া হয়।

পাক্ষিক অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, যেহেতু হুমায়ূন আহমেদ প্রধানত কথা শিল্পী তাই এই পুরস্কারের ক্ষেত্র হিসাবেও বিবেচনায় নেয়া হয়েছে কথা সাহিত্যকে। তাদের বেছে নেয়া হয়েছে।

উপস্থিতদের উদ্দেশ্যে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, এতোগুলো প্রিয় মুখকে একত্র করতে পারাটা আসলে অনেক বড় ভাগ্যের।

হুমায়ূন আহমেদকে হারিয়ে বাংলা সাহিত্যে যে শূন্যতা তৈরি হয়েছে এ ধরনের আয়োজন সে শূন্যতা পূরণে লেখকদের উৎসাহিত করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

কথা শিল্পী, সিলেট শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যায়ের শিক্ষক ও হুমায়ূন আহমেদের ভাই মুহম্মদ জাফর ইকবাল বলেন, এই পুরস্কার পাওয়ার পর থেকে তা লেখালেখি আরো বেশি হবে এবং সুদীর্ঘকাল তার কাছ থেকে লেখা আশা করবো ও উপভোগ করবো।

হুমায়ূন আহমেদ সম্পর্কে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, তিনি দেখিয়ে গেছেন যে, একটি চরিত্রকে মানুষের সামনে কতভাবে তুলে ধরা যায়।

বাংলা একাডেমীর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রসেফার অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার হুমায়ূনের নামের প্রতি সার্থক স্মৃতি হিসাবে গৃহীত হবে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শুধুমাত্র লেখক হিসেবে হুমায়ূন আহমেদ একজন। নাট্যকার হিসেবে হুমায়ূন আহমেদ আরেকজন। আর একজন বন্ধু হিসাবে হুমায়ূন আহমেদ আরো একজন।

পরে হুমায়ূন আহমেদের গান পরিবেশন করেন সংগীত শিল্পী এসআই টুটুল এবং মেহের আফরোজ শাওন।

Tags: হুমায়ূন আহমেদ
Previous Post

নূর হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর

Next Post

আমেরিকা-ভারতকে আটকাতে চীনকে জমি দিলো পাকিস্তান

Next Post

আমেরিকা-ভারতকে আটকাতে চীনকে জমি দিলো পাকিস্তান

যে ভাষা গুগলকর্মী ছাড়া অন্য কেউ বোঝে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT